Muktibani

সাইফুর রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকী—শ্রদ্ধা ও দোয়ায় মাতোয়ারা মৌলভীবাজার
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, সিলেটের কৃতী সন্তান ও বিএনপির প্রবীণ নেতা মরহুম এম. সাইফুর রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকী শনিবার (৫ সেপ্টেম্বর) মৌলভীবাজারে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে পারিবারিক, রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায়ের নেতারা একত্রিত হন।

দুপুরে পারিবারিক উদ্যোগে তার কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ধর্মীয় অনুষ্ঠানে তার রুহের মাগফিরাত ও দেশের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় আলেমরা। এ সময়ে উপস্থিত ছিলেন শতশত নেতাকর্মী ও সাধারণ মানুষ।

দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন—

· আলহাজ জি. কে. গউছ (হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ),

· এম. নাসের রহমান (মৌলভীবাজার-৩ আসনের এমপি),

· মিজানুর রহমান মিজান (জেলা পরিষদের প্রশাসক),

· মো. মনিরুল ইসলাম (পুলিশ সুপার, মৌলভীবাজার)।

বক্তারা বলেন, “মানুষ মারা গেলেও তার কর্ম ও আদর্শ অমর হয়ে থাকে। এম. সাইফুর রহমান শুধু একজন মন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন জাতির অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করার কারিগর। তার পরিকল্পনায় দেশের উন্নয়নের অনেক মাইলফলক অর্জিত হয়েছে, যা আগামী প্রজন্মের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে।” তারা তার অকালপ্রয়াণকে দেশের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে অভিহিত করেন।

পরে সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে নীরবে শ্রদ্ধা জানান। অনেকের চোখে ছিল আবেগ, আর মুখে ছিল সেই নেতার অবদানের স্মৃতিচারণ।

শেষ বিকেলে যখন সকল অনুষ্ঠান শেষ হয়, উপস্থিত সব বয়সী মানুষের মাঝে এক অদৃশ্য প্রতিজ্ঞা তৈরি হয়— “সাইফুর রহমানের স্বপ্নের উন্নত-সুস্থায়ী বাংলাদেশ গড়তে তার দেখানো পথেই হাঁটব।” রাজনৈতিক মত-পথ নির্বিশেষে সেদিন মৌলভীবাজারের সেই কবরপ্রাঙ্গণ প্রমাণ করলো, সত্যিকারের মহান ব্যক্তিত্ব মৃত্যুকে পরাজিত করে বেঁচে থাকেন মানুষের হৃদয়ে, ইতিহাসের পাতায়। তার ১৭তম শাহাদাতবার্ষিকী তাই ছিল শোকের চেয়ে বেশি—অনুপ্রেরণার উৎস, নতুন প্রজন্মের কাছে এক অনন্য শিক্ষার দিন।

সিলেট মাউন্ডএডোরা হসপিটালে “অল ওমেন মেটারনিটি কেয়ার” উদ্বোধন
সিলেট মাউন্ডএডোরা হসপিটালে আখালিয়া শাখায় ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’ উদ্বোধন করা হয়েছে।

বুধবার ০২ সেপ্টেম্বর বিকালে  সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বিশেষায়িত সেবা ইউনিটের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সিটি  কর্পোরেশনের  প্রশাসক  আব্দুল কাইয়ুম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের  প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মুসলিম প্রধান দেশে মা-বোনদের  প্রত্যাশা তারা যেন পর্দাশীল পরিবেশে, কোনো পুরুষের স্পর্শ ছাড়াই, একজন নারী চিকিৎসক ও সম্পূর্ণ নারী মেডিকেল টিমের তত্ত্বাবধানে নিরাপদে সিজারিয়ান সেকশন ও নরমাল ডেলিভারী করাতে পারেন। ঐতিহ্যবাহী নগরী সিলেটে মাউন্ট এডোরা হসপিটালের ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’ চালু হওয়া তাই নিঃসন্দেহে একটি সময়োপযোগী, মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ।

নারীদের জন্য সম্পূর্ণ নারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে গড়ে ওঠা এমন একটি বিশেষায়িত মাতৃত্বসেবা ব্যবস্থা আমাদের মা-বোনদের মনে যেমন স্বস্তি ও আস্থা তৈরি করবে, তেমনি সিলেটের স্বাস্থ্যসেবায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। মাউন্ট এডোরা হসপিটালের এই মহতি উদ্যোগের সফলতা কামনা করে তিনি হসপিটাল কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিইও এবং ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’এর অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম  বক্তব্যে বলেন,  মাউন্টএডোরা হসপিটালের এই বিশেষায়ীত সেবায় নিরাপত্তা প্রহরী থেকে শুরু করে চিকিৎসক ও অভিজ্ঞ মেডিকেল টিমের সকলেই নারী, যা বিশেষ করে নারী রোগীদের প্রসবকালীন সেবায় পূর্ণ স্বাচ্ছন্দ্য ও সুরক্ষা নিশ্চিত করবে। আধুনিক ও উন্নতমানের ওটি (OT) এবং মেটারনিটি কেয়ার নিশ্চিতের মাধ্যমে আন্তর্জাতিকমানের চিকিৎসাসেবা প্রদানে আমরা অঙ্গীকারাবদ্ধ। সকল শ্রেণী-পেশা ও ধর্মের মানুষের সাধ্যের কথা বিবেচনা করে বিশেষজ্ঞ চিকিৎসক, এ্যানেস্থেশিয়লজিস্ট ও ম্যানেজমেন্টের সহায়তায় তুলনামূলক কম খরচে সিজারিয়ান ও নরমাল ডেলিভারির সাশ্রয়ী প্যাকেজসহ বিভিন্ন প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এটি চ্যালেঞ্জিং হলেও নারী রোগীদের চাহিদাকে প্রাধান্য দিয়ে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া এবং যেকোনো ত্রুটি-বিচ্যুতি শুধরে নিয়ে সাধারণ মানুষের সেবায়নিয়োজিত থাকাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানের সভাপতি ও সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ মতিউর রহমান বক্তব্যে বলেন, আমাদের মূল লক্ষ্য সিলেট অঞ্চলের প্রতিটি মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। সিলেট অঞ্চলের মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল ধর্মের মায়েরা যাতে পুরোপুরি স্বাচ্ছন্দ্য ও নিশ্চিন্ত মনে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন, সেজন্য আমাদের এই ‘অল-ফিমেল’ (সম্পূর্ণনারী পরিচালিত) উদ্যোগ। এই শুভ উদ্যোগে আমরা আপনাদের সকলের আন্তরিক দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করছি।

প্রসূতি, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন এবং মাউন্ট এডোরা ফার্টিলিটি সেন্টারের পরিচালক ডা. কিশোয়ার পারভীন উনার বক্তব্যে বলেন, শুরু থেকেই মাউন্ট এডোরা হসপিটালের লক্ষ্য ছিল একটি সুপার স্পেশালাইজড্ হসপিটাল গড়ে তোলা। আইভিএফ (IVF) সেন্টারের সফল সূচনার পর, সিলেটের মানুষের চাহিদা বিবেচনা করে সম্পূর্ণ নারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’ সেবা চালু করা হয়েছে। সিলেটের অধিকাংশ নারী রোগী মহিলা চিকিৎসকের কাছে গাইনী সেবা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। পুরুষ ডাক্তারের দ্বিধা ও ভয় দূর করে নারীদের সর্বোচ্চ স্বাচ্ছন্দ্যময় ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। অনেকেই মনে করেন হাসপাতালে আসলেই সিজার করা হয় এটি একটি ভুল ধারণা। মূলত বাড়িতে চেষ্টার পর রোগীর অবস্থা আশঙ্কাজনক বা মুমূর্ষু হলে যখন হাসপাতালে আনা হয়, তখন সিজার করা ছাড়া কোনো উপায় থাকে না। সেক্ষেত্রে রোগীরা সময়মতো হাসপাতালে আসলে এবং জটিলতা না থাকলে, আমরা সর্বোচ্চ চেষ্টা করে নরমাল ডেলিভারি করানোর প্রতিজ্ঞা করছি।

এছাড়াও অনুষ্ঠানে এ সময়  উপস্থিত ছিলেন সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের পরিচালক অধ্যাপক ডা. এম এ আহবাব, পরিচালক ডা. সৈয়দ মাহমুদ হাসান, পরিচালক অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামান, পরিচালক ডা. মোঃ বাকি বিল্লাহ, সিলেট সিটি কর্পোরেশনের চীফ ইঞ্জিনিয়ার মোঃ আলী আকবর, বিশিষ্ট প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. শাহিনারা ইসলাম মেরিন এবং চীফ অপারেটিং অফিসার ডা. তানভীরুজ্জামান সহ হসপিটালের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও বৃন্দরা।

অনুষ্ঠানের  অতিথিবৃন্দ মাউন্ট এডোরা হসপিটালের নতুন চালুকৃত ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’ ইউনিটের বিভিন্ন অপারেশন থিয়েটার, অন্যান্য কক্ষ ও আধুনিক যন্ত্রপাতি পরিদর্শন করেন এবং হসপিটালের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

“ফ্যামিলি কার্ড শুধু পরিচয় নয়, সমন্বিত সুরক্ষা বেষ্টনী” – বিভাগীয় কমিশনার
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সরকারের একটি নতুন অসয়োপযোগী বিশেষ উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নে ফ্যামিলি কার্ডের দর্শন হলো “ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক” এ দর্শনের আলোকে দেশের প্রান্তিক,দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবার সমূহকে একটি সমন্বিত ডিজিটাল নিরাপত্তা কাঠামোর আওতায় আনয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী জরিপ কার্যক্রমসহ এর সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক সম্প্রসারণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ফ্যামিলি কার্ড বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে পরিবারকেন্দ্রিক প্রযুক্তি নির্ভর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এজন্য সকল মন্ত্রণালয় বিভাগ ও প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিতে হবে। ফ্যামিলি কার্ড কেবল একটি পরিচয়পত্র বা সুবিধা প্রদানের কার্ড নয়, এটি পরিবারকে কেন্দ্র করে একটি সমন্বিত সামাজিক সুরক্ষা ও উন্নয়ন কাঠামো গড়ে তোলার সুযোগ। সবাই সম্মিলিতভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সোমবার (৩১ আগষ্ট) সকালে ১১টায় সিলেট জেলা সমাজসেবা কমপ্লেক্স মিলনায়তনে বিভাগীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান একথাগুলো বলেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন-বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. শহীদুল ইসলাম। বাগবাড়িস্থ সমাজসেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল হকের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (প্রশাসন) মো. শরিফুল ইসলাম, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সাইদা পারভীন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান মানব সম্পদ উন্নয়ন কর্মকর্তা পদ্মা সেন সিংহ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক।

আলোচনায় অংশগ্রহণ করেন সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়, মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হাবিবুর রহমান, হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, নিঃস্ব সহায়ক সংস্থার নির্বাহী পরিচালক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার জামিল আহমদ চৌধুরী, মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ ও শহর সমাজসেবা কার্যালয় সমন্বয় পরিষদের সভাপতি আতাউর রহমান পীর, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী, মদন মোহন কলেজের অধ্যাপক ফরিদ আহমদ, সিলেট তথ্য অফিসের পরিচালক শুভ রায় সুমন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক তামান্না নাহার, প্রাথমিক শিক্ষা অফিস সিলেট এর উপ-পরিচালক এ কে এম সাইফুল হাসান, মৎস্য অধিদপ্তর সিলেট এর সহকারী পরিচালক দ্বিরাজ বর্মন, বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের ডা. আব্দুল কাহির, সুপারেন্টেন্ড সাস মোহাম্মদ নুরুল আমিন, সিলেট যুব একাডেমীর পরিচালক এ এইচ এম ফয়সাল, সিলেট বধির সংঘের সভাপতি ও সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, শহর সমাজসেবা শাহিনুর আলম, বিশ্বনাথ উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা সমাজসেবা অফিসার আয়েশা আক্তার বৃষ্টি, আফজালুর রহমান ইউ সিডি হবিগঞ্জ, সমাজসেবা  অফিসার এ কে এম মহিউদ্দিন চৌধুরী, সাব্বির সারোয়ার, শাহ মোহাম্মদ শফিউর রহমান, সুয়েব হোসেন চৌধুরী, সাইফুল ইসলাম, প্রাণেশ চন্দ্র বর্মা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুল ইসলাম প্রমুখ।

কবি সুহেনা আক্তার প্রিন্সেস হেনা বিশেষ সম্মাননায় ভূষিত
বাংলাদেশ পোয়েটস ক্লাব এর অন্যতম সদস্য কবি ও সমাজকর্মী সুহেনা আক্তার প্রিন্সেস হেনা-কে সাহিত্য ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা দেয়া হয়েছে।

শনিবার (২৯ আগষ্ট) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার অহিদাবাদ চা বাগানের বাংলোয় জুঁই প্রকাশের ১২তম সাহিত্য আড্ডায় তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। এসময় বৃহত্তর সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী ও সাহিত্যপ্রেমীদের পাশাপাশি অহিদাবাদ চা-বাগানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সাহিত্যচর্চার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সুহেনা আক্তার প্রিন্সেস হেনার সক্রিয় ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে বক্তারা তাঁর লেখনী ও সামাজিক কর্মকাণ্ড নতুন প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। জুঁই প্রকাশ-এর এমন সুন্দর ও ব্যতিক্রমী আয়োজনকে উপস্থিত সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গরা আন্তরিকভাবে স্বাগত জানান।

সম্মাননা লাভের অনুভূতি প্রকাশ করে কবি সুহেনা আক্তার প্রিন্সেস হেনা বলেন, এই সম্মাননা সাহিত্য ও মানবিক কর্মকাণ্ডের পথচলায় নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে। ভবিষ্যতেও সাহিত্য, সংস্কৃতি ও মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নবীগঞ্জে চিরকুমার মুকুন্দ চন্দ্র দাসকে সম্মাননা স্মারক প্রদান
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’ কর্তৃক এলাকার শতবর্ষী চিরকুমার মুকুন্দ চন্দ্র দাস প্রকাশ বটু দাসকে অবহেলিত গ্রামীণ সমাজে তাঁর দীর্ঘ জীবনের ত্যাগ, সামাজিক অবদান এবং নিষ্কলুষ জীবনযাপনের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

সম্প্রতু বৃহস্পতিবার (২০ আগষ্ট) নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে আনুষ্ঠানিকভাবে মুকুন্দ চন্দ্র দাসের (বটু দাস; জন্ম ১৯১৭ খ্রি.) হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন ট্রাস্টের সাধারণ সম্পাদক রত্নদীপ দাস (রাজু)। এসময় সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি দেবাশীষ দাশ রতন, সহ-সভাপতি সাগর দাশ জনি, সদস্য জয়ন্ত কুমার দাশ জয়, সনাতন-দীননাথ কিশোর সংসদের সহ-সভাপতি খোকন দাশ, দপ্তর সম্পাদক গোপাল দাশ জিৎসহ মুকুন্দ চন্দ্র দাসের (বটু দাস) বড়ো ভাইয়ের স্ত্রী ও ভাতিজা ক্ষেত্রমোহন দাস উপস্থিত ছিলেন।

সম্মাননা প্রদানকারী সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দরা জানান, শতবর্ষী মুকুন্দ চন্দ্র দাস আমাদের সমাজের এক জীবন্ত ইতিহাস। সারাজীবন অবিবাহিত (চিরকুমার) থেকে তিনি নিজেকে যেভাবে সমাজ ও মানুষের কল্যাণে বিলিয়ে দিয়েছেন, তা বর্তমান প্রজন্মের জন্য অত্যন্ত অনুকরণীয়। প্রচারবিমুখ এই গুণী মানুষকে সম্মানিত করতে পেরে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’ নিজেরাও গর্বিত। এ ধরণের উদ্যোগ গ্রামীণ জনপদে প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও সামাজিক দায়বদ্ধতা বাড়াতে অনন্য ভূমিকা রাখবে।

সম্মাননা প্রাপ্তির পর আবেগঘন অনুভূতি প্রকাশ করে শতবর্ষী মুকুন্দ চন্দ্র দাস (বটু দাস) ট্রাস্টের সকল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও আশীর্বাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ব্রিটিশ আমলের খ্যাতিমান ব্যক্তিত্ব ও পঞ্চায়েত প্রধান শ্রীমান সনাতন দাস এবং শ্রীমান দীননাথ দাসের স্মৃতি রক্ষার্থে গঠিত ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’ প্রতিষ্ঠার পর থেকেই এলাকায় শিক্ষা, ক্রীড়া, মেধা অন্বেষণ এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সিলেটি ভাষা নিয়ে কটূক্তিতে প্রবাসীদের প্রতিবাদ, ক্ষমা চাইতে হবে
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রেট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিই, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রেট্রন সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, গ্রেটার সিলেট এর সাবেক চেয়ারপার্সন  বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম মাহবুব ও সাবেক সেক্রেটারি ৭১এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, কো কনভেনর আলহাজ্ব মসুদ আহমদ, সদস্য সচিব ড.মুজিবুর রহমান ও অর্থ সচিব এম আসরাফ মিয়া,সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর হারুনুর রশিদ, কো- কনভেনর জামাল হোসেন ও সদস্য সচিব তাজুল ইসলাম  সহ অন্যান্য কেন্দ্রীয় ও রিজিওনাল নেতৃবৃন্দ এক যুক্তবিবৃতিতে সিলেটি ভাষা ও সিলেটের মানুষকে নিয়ে একটি টিভি টকশোতে হুমায়রা নুর ‘সিলেটিরা শুদ্ধ বাংলা বলতে পারে না’ বলে লন্ডন প্রবাসী সিলেটিদেরকে নিয়ে যে মন্তব্য করেছেন এর  তীব্র  প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অতিসত্বর  বক্তব্য প্রত্যাহার সহ সিলেটিবাসীদের কাছে ক্ষমা প্রার্থনা করার আহবান জানিয়েছেন।

সিলেটি ভাষা, সংস্কৃতি ও নাগরী লিপি সিলেটিদের গর্ব ও আত্মপরিচয়ের অংশ। বাংলাদেশের কোনো আঞ্চলিক ভাষা নিয়ে বিদ্রূপ না করে এর ইতিহাস ও বৈচিত্র্যকে সম্মান করা উচিৎ বলে উল্লেখ করে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন, ভাষা হচ্ছে মহান আল্লাহর দান। রব্বুল আলামীন আমাদেরকে ভাষা শিখিয়েছেন। পৃথিবীতে বিভিন্ন অসংখ্য ভাষা আছে। আল্লাহ রাব্বুল আলামীন আল-কোরআন স্ট্যান্ডার্ড আধুনিক আরবি ভাষায় নাযিল করেছেন। এছাড়া তাওরাত হিব্রু ভাষায়, ইঞ্জিল, যাবুর ও অন্যান্য আসমানি কিতাব বিভিন্ন ভাষায় নাযিল হয়েছে।

সিলেটি কোনো ভুল বাংলা নয়। এটি নিজস্ব ভাষাগত বৈশিষ্ট্য, শব্দভাণ্ডার, উচ্চারণ ও সাংস্কৃতিক ঐতিহ্যসমৃদ্ধ একটি ভাষা। উপমহাদেশের মধ্যে  সিলেটের আঞ্চলিক ভাষা, শিক্ষা ও সংস্কৃতি প্রাচীনকাল থেকেই অনেক সমৃদ্ধ। সিলেটের ভাষার নিজস্ব বর্ণমালা রয়েছে। বাংলাদেশের কোন অঞ্চলের নিজস্ব কোন বর্ণমালা কারো নেই।  ইতিহাসে সিলেট অঞ্চলের অনেক গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে। সিলেটি ভাষা কোনো আঞ্চলিক ভাষা, উপভাষা বা বিকৃত বাংলা নয়, সিলেটি ভাষা শত বছরের প্রাচীন ‘সিলেটি নাগরি’ লিপি, নিজস্ব ব্যাকরণ ও স্বকীয় উচ্চারণরীতিতে সমৃদ্ধ একটি সম্পূর্ণ স্বাধীন ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভাষা। এটি আমাদের মায়ের ভাষা বলে তিনি অভিমত ব্যাক্ত করেছেন।

বড়লেখা সীমান্তে বিজিবির হাতে ভারতীয় চোরাকারবারি আটক, পিস্তল ও ইয়াবা উদ্ধার
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় আহত অবস্থায় এক ভারতীয় চোরাকারবারিকে আটক করে বিজিবি। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও পাঁচশ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিজিবি ৫২ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ভারতীয় একটি চোরাকারবারি চক্র বড়লেখার কুমারশাইল সীমান্ত ব্যবহার করে বাংলাদেশে মাদক ও অবৈধ অস্ত্র প্রবেশ করানোর চেষ্টা করছে।

এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার  রাত ১০টার দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল কুমারশাইল এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও গুলি ছোড়ে। একপর্যায়ে কয়েকজন পালিয়ে গেলেও আহত অবস্থায় ভারতীয় নাগরিক বলাই দাসকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫ শত ইয়াবা উদ্ধার করা হয়।

…আহত অবস্থায় আটক বলাই দাসের কাছ থেকে উদ্ধার করা বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও পাঁচশ পিস ইয়াবা প্রমাণ করে—বাংলাদেশের মাটিতে মাদক ও অস্ত্র ঠেকাতে বিজিবি কতটা সজাগ। পালিয়ে যাওয়া বাকিরা যেখানেই থাকুক, এই গোলাগুলির বার্তা স্পষ্ট: সীমান্তের কোনো অংশই অবৈধ কারবারিদের জন্য নিরাপদ অভয়ারণ্য নয়। বিজিবি ৫২ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমানের ভাষায়, ‘আমরা কঠোর অবস্থানে আছি, যতক্ষণ না শেষ চোরাকারবারি নিষ্ক্রিয় হচ্ছে।’ এই অভিযান শুধু একটি সফল চালনা নয়, এটি সীমান্তরক্ষীদের অদম্য মনোবলের প্রতিচ্ছবি—যারা জীবনবাজি রেখেও রক্ষা করছে দেশের সার্বভৌমত্ব। আর আজকের এই রাতের গুলি যেন ভবিষ্যতের সব অপচেষ্টার জন্য এক সতর্ক সংকেত হয়ে থাকল।

শ্রীমঙ্গলে কালাপুর এলাকায় বসতঘর আগুনে পুড়ে ছাই, ইউএনও নগদ অর্থ সহায়তা
শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের বরুনা বড়বাড়ি এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে হিসাব উদ্দিনের বসতঘর ও ঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই  হয়েছে।

গত ২৬ আগস্ট রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল  বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে শুকনা খাবার ও নগদ অর্থ সহায়তা তুলে দেন।

এ সময় কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতলিব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান চৌধুরী তুহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি সহায়তার জন্য প্রশাসন ও স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাসের স্টপেজের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাসের স্টপেজের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনায় ‘হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থা’র উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ পর্যটন ও ব্যবসায়িক কেন্দ্র। প্রতিদিন এখান থেকে বিপুলসংখ্যক মানুষ শিক্ষা, চিকিৎসা ও ব্যবসার প্রয়োজনে হবিগঞ্জ ও সিলেটে যাতায়াত করেন। অথচ হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের স্টপেজ বন্ধ করায় চরম ভোগান্তিতে যাত্রীরা।  স্টপেজ  না থাকায় নারী, শিশু ও অসুস্থ রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যাত্রীদের সময় ও অর্থ সাশ্রয়ের লক্ষ্যে এই স্টপেজ চালু করা এখন সময়ের দাবি।

সাংস্কৃতিক কর্মী মো. তারেক ইকবালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থার সভাপতি নিহার রঞ্জন দেবনাথ, মহিলা বিষয়ক সম্পাদিকা মিতালী দত্ত, কোষাধ্যক্ষ সুলতান আহমদ, সদস্য মো. ওয়াহিদ হাসান, সুজন শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ এবং সিনিয়র সদস্য সৈয়দ আমিরুজ্জামান প্রমুখ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত স্টপেজ চালুর দাবি বাস্তবায়ন না হলে সাধারণ যাত্রীদের নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মাদক ব্যবসায়ী লাফ দিয়ে কচুরিপনায় আত্নগোপন (ভিডিও সহ)
সুনামগঞ্জে ২৪ আগষ্ট  তাহিরপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে পুলিশের উপস্থিতিতে পেয়ে কচুরিপানার পঁচা ডোবাই মাদক ব্যবসায়ী লাফিয়ে পড়ে।

৩  ঘন্টা তল্লাশির পর ফায়ার ব্রিগেডের সহায়তায় কচুরিপানার তলে পালিয়ে থাকা একাধিক মাদক মামলার আসামি হেফাজতে নেয়া হয়েছে।