আইনপুর মাঠে তারেক রহমানের গণসংযোগ, ‘৭১-এর মানবঘাতকদের বিরুদ্ধে সতর্কবার্তা

বিশেষ প্রতিবেদকঃ

১৯৮৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই মাঠে ১১০ জন মানুষ ও ১১০টি কোদাল নিয়ে খাল খনন করেছিলেন। ২২ জানুয়ারি একই মাঠে অর্ধলক্ষাধিক মানুষের সমাবেশে বক্তব্য দেন আগামীর দেশনায়ক, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য ছেলে তারেক রহমান।তিনি মঞ্চে ওঠার আগে  জনতার সাথে কুশল বিনিময় করেন এবং পরে মঞ্চে ওঠেন ।

ছবি মুক্তিবাণী

তারেক রহমান তার ভাষণে বলেন, “৭১ সালে যারা মানুষ হত্যা করেছেন, আজ তারা বেহেশতের টিকেট বিক্রি করছে। এই মুনাফিকদের থেকে সাবধান থাকতে হবে।” তিনি আরো ঘোষণা দেন, “আমরা ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বাড়িয়ে দেব, গরিব শ্রমিকদের ফ্যামিলি কার্ড দেব।”

ছবি মুক্তিবাণী

এসময় মৌলভীবাজার জেলার ৪টি আসনের ধানের শীষের প্রার্থীদের উপস্থিত জনতার সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন।

ছবি মুক্তিবাণী

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও