বড়লেখায় শিশুকে ব্যবহার করে অভিনব কৌশলে ৫ লক্ষ টাকা চুরির ঘটনায় দুই নারী গ্রেফতার (ভিডিও সহ)

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
ডেক্স রিপোর্ট

মৌলভীবাজারের বড়লেখায় ডিপার্টমেন্টাল স্টোরে শিশুকে ব্যবহার করে অভিনব কৌশলে ৫ লক্ষ টাকা চুরির ঘটনায় দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আইনের সংঘাতে জড়িত এক শিশুকেও হেফাজতে নেওয়া হয়েছে।

গত ১০/০৩/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে শাহবাজপুর বাজারস্থ “রাসেল ভেরাইটিজ স্টোর”-এ সংঘটিত চুরির ঘটনায় বড়লেখা থানায় মামলা নং-২১(০৫)২৬, ধারা-৪৬১/৩৮০ পেনাল কোড, ১৮৬০ মোতাবেক মামলা রুজু করা হয়।

মামলার তদন্তকালে দোকানে স্থাপিত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, দুইজন বোরকা পরিহিত নারী মালামাল ক্রয়ের অজুহাতে দোকান মালিককে ব্যস্ত রাখে। এ সময় তাদের সঙ্গে থাকা প্রায় ৭ বছর বয়সী এক শিশুকে দিয়ে ক্যাশ বাক্সে থাকা নগদ ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা চুরি করানো হয়।

পরবর্তীতে ২৬/০৫/২০২৬ খ্রি. তারিখে সিলেট জেলার বিশ্বনাথ থানা পুলিশের সহায়তায় ১নং আসামি স্মৃতি রানি শাহজি প্রকাশ স্মৃতি বেগম (৩১) এবং আইনের সংঘাতে জড়িত শিশু (০৮)-কে বিশ্বনাথ থানাধীন সন্ধানী ক্লিনিক এলাকা হতে হেফাজতে নেওয়া হয়।

গ্রেফতারকৃত স্মৃতি বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৭/০৫/২০২৬ খ্রি. তারিখ ভোর ০৪:৩০ ঘটিকায় দক্ষিণ সুরমা থানা পুলিশের সহায়তায় দক্ষিণ সুরমা থানাধীন ওমর কবর কাশবন এলাকার বাচ্চু মিয়ার কলোনি হতে ২নং আসামি শানু বেগম (৩৮)-কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামিদ্বয় আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা সিলেট বিভাগের বিভিন্ন বাজারে ক্রেতা সেজে দোকান মালিকদের অগোচরে টাকা চুরি করাকে পেশা হিসেবে গ্রহণ করেছে। তাদের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়।

গ্রেফতারকৃত আসামিদ্বয়কে অদ্য ২৭/০৫/২০২৬ খ্রি. তারিখ যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া আইনের সংঘাতে জড়িত শিশু (০৮)-কে শিশু আইন, ২০১৩ এর ৪৭ ধারা মোতাবেক প্রবেশন অফিসার ও শিশু বিষয়ক কর্মকর্তার পরামর্শক্রমে তার নানীর জিম্মায় প্রদান করা হয়েছে।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও