মৌলভীবাজারেগণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের গণমিছিল (ভিডিও সহ)

শহর প্রতিনিধি

গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখা। বাংলাদেশ জামাযাতে ইসলামী কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ মিছিল   কর্মসূচীর অংশ হিসেবে অদ্য ১আগস্ট,শনিবার, বাদ আসর শহরের চৌমুহনা  দেওয়ানী জামে মসজিদ   সম্মুখ  হতে মিছিল বের হয়ে সরকারি স্কুলের সামন দিয়ে ঘুরে পশ্চিমবাজার হয়ে ঢাকা সিলেট রোড প্রদক্ষিণ শেষে  কুসুমবাগ পয়েন্ট গিয়ে দীর্ঘ এ মিছিল পরবর্তী সমাবেশে মিলিত হয়।

গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে মৌলভীবাজারে জামায়াতের গণমিছিল

জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মো: ইয়ামীর আলীর পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি  মোঃ আলাউদ্দিন শাহ , পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম, নায়েবে আমীর ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির,রাজনগর উপজেলা সেক্রেটারী মিছবাহুল হাসান প্রমুখ।

গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে মৌলভীবাজারে জামায়াতের গণমিছিল

“আবু সাঈদ মুগ্ধ,শেষ হয়নি যুদ্ধ,” “দালালি না রাজপথ,রাজপথ রাজপথ, “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা” “আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম” “অবিলম্বে জুলাই সনদ,বাস্তবায়ন করতে হবে ” “শহীদদের রক্ত, বৃথা যেতে পারে না” প্রভৃতি স্লোগান  সম্বলিত গণমিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী  বলেন, একটি জাতীয় নির্বাচনের পর গোটা দেশবাসী আশা করেছিল বাংলাদেশ শান্তিপূর্ণভাবে চলবে, চাঁদাবাজি বন্ধ হবে, ফ্যাসিবাদী সব আচরণ চলবে না ,  সমাজের সকল ক্ষেত্রে বৈষম্য দূর হবে, সমাজের সকল ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠিত হবে  কিন্তু ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর গোটা জাতি যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল সেই নতুন বাংলাদেশ এখনো প্রতিষ্ঠিত হয় নাই। বিগত  ফ্যাসিস্ট  সরকারের আদলে গণতান্ত্রিক কর্মসূচি পালনে বাধা দেওয়া হচ্ছে, জুলাইযোদ্ধাদের রক্তাক্ত করা হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে ও চৌকস পুলিশ বাহিনীকে দলীয় কাজে ব্যবহারে পায়তারা চলছে । তিনি প্রশ্ন করেন,এটা কোন ধরনের গণতান্ত্রিক আচরণ।

গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে মৌলভীবাজারে জামায়াতের গণমিছিল

জেলা আমীর আরো বলেন , নির্বাচনের সাত মাস অতিক্রম হলেও গনভোটের গণরায় জুলাই সনদ বাস্তবায়নে সরকার  জনগনের রায়কে অবজ্ঞা করছে। জনগণ রাজপথে নামলে ক্ষমতার মসনদ কেঁপে উঠবে। তিনি অবিলম্বে গণরায় বাস্তবায়ন  ও জুলাই আন্দোলনের শহীদদের হত্যাকারী ও তার দোষরদের বিচার করে দ্রুত রায় কার্যকর করার দাবী জানান । তিনি বর্তমান সরকারকে স্মরণ করে দিয়ে বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করে শেষ মেষ রক্তাক্ত  জুলাই আন্দোলনের ফলে ভারতে পালাতে বাধ্য হয়েছে। আপনারা যদি জুলাই সনদ বাস্তবায়ন না করেন তাহলে আপনাদেরকে একই পরিণতি বহন করতে হবে।আমরা স্মরণ করিয়ে দিতে চাই আপনারা জুলাই সনদ অতি দ্রুত বাস্তবায়ন করুন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নত করুন,  দেশের দ্রব্যমূল্য যেভাবে উর্ধ্বগতি হয়েছে মানুষের আয়ত্তের মধ্যে নিয়ে আসুন। জনগণ আপনাদেরকে সময় বেশি দিবে না।

গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে মৌলভীবাজারে জামায়াতের গণমিছিল

গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে মৌলভীবাজারে জামায়াতের গণমিছিল

গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে মৌলভীবাজারে জামায়াতের গণমিছিল

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও