“ফ্যামিলি কার্ড শুধু পরিচয় নয়, সমন্বিত সুরক্ষা বেষ্টনী” – বিভাগীয় কমিশনার

"ফ্যামিলি কার্ড শুধু পরিচয় নয়, সমন্বিত সুরক্ষা বেষ্টনী”
সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সরকারের একটি নতুন অসয়োপযোগী বিশেষ উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নে ফ্যামিলি কার্ডের দর্শন হলো “ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক” এ দর্শনের আলোকে দেশের প্রান্তিক,দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবার সমূহকে একটি সমন্বিত ডিজিটাল নিরাপত্তা কাঠামোর আওতায় আনয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী জরিপ কার্যক্রমসহ এর সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক সম্প্রসারণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

“ফ্যামিলি কার্ড শুধু পরিচয় নয়, সমন্বিত সুরক্ষা বেষ্টনী”

ফ্যামিলি কার্ড বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে পরিবারকেন্দ্রিক প্রযুক্তি নির্ভর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এজন্য সকল মন্ত্রণালয় বিভাগ ও প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিতে হবে। ফ্যামিলি কার্ড কেবল একটি পরিচয়পত্র বা সুবিধা প্রদানের কার্ড নয়, এটি পরিবারকে কেন্দ্র করে একটি সমন্বিত সামাজিক সুরক্ষা ও উন্নয়ন কাঠামো গড়ে তোলার সুযোগ। সবাই সম্মিলিতভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সোমবার (৩১ আগষ্ট) সকালে ১১টায় সিলেট জেলা সমাজসেবা কমপ্লেক্স মিলনায়তনে বিভাগীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান একথাগুলো বলেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন-বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. শহীদুল ইসলাম। বাগবাড়িস্থ সমাজসেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল হকের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (প্রশাসন) মো. শরিফুল ইসলাম, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সাইদা পারভীন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান মানব সম্পদ উন্নয়ন কর্মকর্তা পদ্মা সেন সিংহ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক।

আলোচনায় অংশগ্রহণ করেন সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়, মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হাবিবুর রহমান, হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, নিঃস্ব সহায়ক সংস্থার নির্বাহী পরিচালক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার জামিল আহমদ চৌধুরী, মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ ও শহর সমাজসেবা কার্যালয় সমন্বয় পরিষদের সভাপতি আতাউর রহমান পীর, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী, মদন মোহন কলেজের অধ্যাপক ফরিদ আহমদ, সিলেট তথ্য অফিসের পরিচালক শুভ রায় সুমন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক তামান্না নাহার, প্রাথমিক শিক্ষা অফিস সিলেট এর উপ-পরিচালক এ কে এম সাইফুল হাসান, মৎস্য অধিদপ্তর সিলেট এর সহকারী পরিচালক দ্বিরাজ বর্মন, বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের ডা. আব্দুল কাহির, সুপারেন্টেন্ড সাস মোহাম্মদ নুরুল আমিন, সিলেট যুব একাডেমীর পরিচালক এ এইচ এম ফয়সাল, সিলেট বধির সংঘের সভাপতি ও সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, শহর সমাজসেবা শাহিনুর আলম, বিশ্বনাথ উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা সমাজসেবা অফিসার আয়েশা আক্তার বৃষ্টি, আফজালুর রহমান ইউ সিডি হবিগঞ্জ, সমাজসেবা  অফিসার এ কে এম মহিউদ্দিন চৌধুরী, সাব্বির সারোয়ার, শাহ মোহাম্মদ শফিউর রহমান, সুয়েব হোসেন চৌধুরী, সাইফুল ইসলাম, প্রাণেশ চন্দ্র বর্মা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুল ইসলাম প্রমুখ।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও