সিলেটি ভাষা নিয়ে কটূক্তিতে প্রবাসীদের প্রতিবাদ, ক্ষমা চাইতে হবে

শেখ নুরুল ইসলাম, ইউকে

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রেট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিই, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রেট্রন সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, গ্রেটার সিলেট এর সাবেক চেয়ারপার্সন  বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম মাহবুব ও সাবেক সেক্রেটারি ৭১এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, কো কনভেনর আলহাজ্ব মসুদ আহমদ, সদস্য সচিব ড.মুজিবুর রহমান ও অর্থ সচিব এম আসরাফ মিয়া,সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর হারুনুর রশিদ, কো- কনভেনর জামাল হোসেন ও সদস্য সচিব তাজুল ইসলাম  সহ অন্যান্য কেন্দ্রীয় ও রিজিওনাল নেতৃবৃন্দ এক যুক্তবিবৃতিতে সিলেটি ভাষা ও সিলেটের মানুষকে নিয়ে একটি টিভি টকশোতে হুমায়রা নুর ‘সিলেটিরা শুদ্ধ বাংলা বলতে পারে না’ বলে লন্ডন প্রবাসী সিলেটিদেরকে নিয়ে যে মন্তব্য করেছেন এর  তীব্র  প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অতিসত্বর  বক্তব্য প্রত্যাহার সহ সিলেটিবাসীদের কাছে ক্ষমা প্রার্থনা করার আহবান জানিয়েছেন। 

সিলেটি ভাষা নিয়ে কটূক্তিতে প্রবাসীদের প্রতিবাদ, ক্ষমা চাইতে হবে

সিলেটি ভাষা, সংস্কৃতি ও নাগরী লিপি সিলেটিদের গর্ব ও আত্মপরিচয়ের অংশ। বাংলাদেশের কোনো আঞ্চলিক ভাষা নিয়ে বিদ্রূপ না করে এর ইতিহাস ও বৈচিত্র্যকে সম্মান করা উচিৎ বলে উল্লেখ করে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন, ভাষা হচ্ছে মহান আল্লাহর দান। রব্বুল আলামীন আমাদেরকে ভাষা শিখিয়েছেন। পৃথিবীতে বিভিন্ন অসংখ্য ভাষা আছে। আল্লাহ রাব্বুল আলামীন আল-কোরআন স্ট্যান্ডার্ড আধুনিক আরবি ভাষায় নাযিল করেছেন। এছাড়া তাওরাত হিব্রু ভাষায়, ইঞ্জিল, যাবুর ও অন্যান্য আসমানি কিতাব বিভিন্ন ভাষায় নাযিল হয়েছে।

সিলেটি ভাষা নিয়ে কটূক্তিতে প্রবাসীদের প্রতিবাদ, ক্ষমা চাইতে হবে

সিলেটি কোনো ভুল বাংলা নয়। এটি নিজস্ব ভাষাগত বৈশিষ্ট্য, শব্দভাণ্ডার, উচ্চারণ ও সাংস্কৃতিক ঐতিহ্যসমৃদ্ধ একটি ভাষা। উপমহাদেশের মধ্যে  সিলেটের আঞ্চলিক ভাষা, শিক্ষা ও সংস্কৃতি প্রাচীনকাল থেকেই অনেক সমৃদ্ধ। সিলেটের ভাষার নিজস্ব বর্ণমালা রয়েছে। বাংলাদেশের কোন অঞ্চলের নিজস্ব কোন বর্ণমালা কারো নেই।  ইতিহাসে সিলেট অঞ্চলের অনেক গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে। সিলেটি ভাষা কোনো আঞ্চলিক ভাষা, উপভাষা বা বিকৃত বাংলা নয়, সিলেটি ভাষা শত বছরের প্রাচীন ‘সিলেটি নাগরি’ লিপি, নিজস্ব ব্যাকরণ ও স্বকীয় উচ্চারণরীতিতে সমৃদ্ধ একটি সম্পূর্ণ স্বাধীন ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভাষা। এটি আমাদের মায়ের ভাষা বলে তিনি অভিমত ব্যাক্ত করেছেন।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও