হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাসের স্টপেজের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মো: জহিরুল ইসলাম

হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাসের স্টপেজের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাসের স্টপেজের দাবীতে মানববন্ধন

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনায় ‘হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থা’র উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে।

হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাসের স্টপেজের দাবীতে মানববন্ধন

মানববন্ধনে বক্তারা বলেন, শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ পর্যটন ও ব্যবসায়িক কেন্দ্র। প্রতিদিন এখান থেকে বিপুলসংখ্যক মানুষ শিক্ষা, চিকিৎসা ও ব্যবসার প্রয়োজনে হবিগঞ্জ ও সিলেটে যাতায়াত করেন। অথচ হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের স্টপেজ বন্ধ করায় চরম ভোগান্তিতে যাত্রীরা।  স্টপেজ  না থাকায় নারী, শিশু ও অসুস্থ রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যাত্রীদের সময় ও অর্থ সাশ্রয়ের লক্ষ্যে এই স্টপেজ চালু করা এখন সময়ের দাবি।

হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাসের স্টপেজের দাবীতে মানববন্ধন

সাংস্কৃতিক কর্মী মো. তারেক ইকবালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থার সভাপতি নিহার রঞ্জন দেবনাথ, মহিলা বিষয়ক সম্পাদিকা মিতালী দত্ত, কোষাধ্যক্ষ সুলতান আহমদ, সদস্য মো. ওয়াহিদ হাসান, সুজন শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ এবং সিনিয়র সদস্য সৈয়দ আমিরুজ্জামান প্রমুখ।

হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাসের স্টপেজের দাবীতে মানববন্ধন

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত স্টপেজ চালুর দাবি বাস্তবায়ন না হলে সাধারণ যাত্রীদের নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও