বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সিলেটে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়ন, যুবশক্তির বিকাশ, চা শ্রমিকসহ সকল শ্রেণির মানুষের উন্নয়ন এবং প্রবাসীদের জন্য রাষ্ট্রীয় দায়িত্বশীলতার প্রতিশ্রুতি দিয়েছেন।
![]()
শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলার কুলাউড়া নবীন চন্দ্র স্কুল মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সিলেট বিমানবন্দরের অসম্পূর্ণতা ও উন্নয়নের প্রতিশ্রুতি: ডা.শফিকুর রহমান বলেন, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর পূর্ণাঙ্গ না হওয়ায় শুধু লন্ডনসহ কয়েকটি রুটেই সীমিত পরিষেবা রয়েছে। দেশের অর্থনীতিতে সিলেটবাসীর অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে সিলেটকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করা হবে এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সরাসরি ফ্লাইট চালু হবে।
যুবশক্তি ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান: তিনিদেশের ভবিষ্যৎ যুবশক্তির হাতে তুলে দেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। তিনি বলেন, “এই দেশ এগিয়ে যাবে যুবকদের হাত ধরে।” মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথার কথা স্মরণ করে জাতির চিরকৃতজ্ঞতার কথা বলেন তিনি।
কলের জন্য সমতা ও উন্নয়নের আহ্বান: ডা.শফিকুর রহমান পাহাড়ি, সমতল ও সকল জাতি-বর্ণ-শ্রেণির মানুষের অংশগ্রহণে একটি শান্তি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন ব্যক্ত করেন। তিনি সম্পদের অসম বণ্টনের বিরুদ্ধে অবস্থান নেন এবং বলেন, “একটি শ্রেণি সম্পদের পাহাড় গড়বে, আরেকটি শ্রেণি থাকবে ভূখা, এটা আমরা হতে দেব না।”
চা শ্রমিকদের জন্য স্বাস্থ্য ও শিক্ষার নিশ্চয়তা: মৌলভীবাজারেজন্মগ্রহণের কথা স্মরণ করে তিনি চা শ্রমিকদের উন্নয়নে অঙ্গীকার ব্যক্ত করেন। তাদের জন্য স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করার পাশাপাশি বলেন, “রাষ্ট্র একজন মেধাবী চা শ্রমিক সন্তানকেও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দেবে।”
প্রবাসীদের জন্য রাষ্ট্রীয় দায়িত্বের প্রতিশ্রুতি: তিনিপ্রবাসে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের লাশ সম্মানের সাথে দেশে আনা এবং নিহত প্রবাসী শ্রমিকদের পরিবারের দেখভালের দায়িত্ব রাষ্ট্র নেওয়ার ওয়াদা দেন।
১২ তারিখের ভোটকে ‘গণভোট’ ও ‘পরিবর্তনের ভোট’ আখ্যা: জামায়াতের আমির আগামী১২ তারিখের নির্বাচনকে ‘বাংলাদেশ পরিবর্তনের ভোট’ এবং ‘চব্বিশের যোদ্ধাদের আকাঙ্ক্ষার ভোট’ বলে উল্লেখ করেন। তিনি ‘হ্যাঁ’ ভোটকে ‘আজাদী’ এবং ‘না’ ভোটকে ‘গোলামী’ হিসেবে চিহ্নিত করেন, যার প্রেক্ষিতে উপস্থিত জনতা সমস্বরে ‘আজাদী’ স্লোগান দেন।
প্রার্থীদের প্রতি সমর্থন: তিনিকুলাউড়া আসনের জামায়াত-মনোনীত প্রার্থী সায়েদ আলীকে সমর্থন জানান এবং নিজেকে ওই আসনের ‘ছায়াপ্রার্থী’ বলে ঘোষণা দেন।
জনসভায় উপস্থিতি: মৌলভীবাজার জেলাজামায়াতের সেক্রেটারি মোঃ ইয়ামির আলীর পরিচালনায় ও জেলা আমির ও কুলাউড়া আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো: সাহেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় প্রায় পাঁচ হাজার মহিলাসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান প্রমুখ।
প্রতীক হস্তান্তর: জনসভায় প্রধান অতিথিডা. শফিকুর রহমান মৌলভীবাজার-১ আসনের প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম এবং মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মো: সায়েদ আলীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। মৌলভীবাজার সাহিত্য সাংস্কৃতিক সংসদ কর্তৃক দাঁড়িপাল্লা প্রতীকের গান পরিবেশিত হয়।











পাঠকের মন্তব্য