বৃটেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অর্থায়নে প্রাউড টু-বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে ঢাকা বিভাগের গাজীপুর জেলার কাপাসিয়া নূরানী তা’লীমুল কোরআন মাদ্রাসা সহ সিলেট বিভাগের ৪ জেলার ৩২টি মাদ্রাসা ও এতিমখানায় সদ্যবিদায়ী রমাদ্বান মাসব্যাপী ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রতিবছরের মতো সদ্যবিদায়ী রমাদ্বান মাসব্যাপী ইফতার প্রজেক্টের মাধ্যমে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় এবং ঢাকাস্থ গাজীপুর জেলার কাপাসিয়া নূরানী তা’লীমুল কোরআন মাদ্রাসায় সহ মোট ৩২টি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে এসব ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলগুলোতে প্রতিটি মাদ্রাসার সকল দাতা ও প্রাউড টু-বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সদস্যগণ সহ দ্বীন দরদী দেশ এবং প্রবাসী ভাইবোন সহ মুসলিম উম্মাহের জন্য প্রানভরে দোয়া করা হয়।
ইফতার প্রজেক্টে প্রাউড টু-বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রেসিডেন্ট হারুনুর রশিদ, সেক্রেটারি হাবিবুর রহমান রানা, ট্রেজারার জামাল হোসেন, উপদেষ্টা নুরুল ইসলাম মাহবুব, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, মসুদ আহমদ, আসরাফ মিয়া ও চ্যারিটি কো-অর্ডিনেটর মোহাম্মদ মকিস মনসুর আর্থিক সহযোগিতা করেন। এছাড়াও এম শীপার করিম, শাহজাহানুর রাজা, আলহাজ্ব নুনু মিয়া, সৈয়দ আবু সাঈদ আহমেদ, মুজিবুর রহমান মুজিব, আব্দুর রুউফ তালুকদার, শাহ শাফি কাদির, এ বি রুনেল, সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল, শাহ গোলাম কিবরিয়া, সৈয়দ করিম ছায়েম, মুক্তার আলি, আলহাজ্ব আবদাল মিয়া, খায়রুল ইসলাম, আসাদ মিয়া, আলহাজ্ব তৈমুছ আলী, আখলাকুল আলম সেবু, শিপন আহমদ, মুজিবুর রহমান, তুহিন আহমদ, মইনুল ইসলাম, আনহার মিয়া প্রমুখ সহ আরো অনেকেই অর্থায়ন করেছেন।
প্রতিটি ইফতার মাহফিলে বৃটেন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সংগঠন এর চ্যারিটি কো-অর্ডিনেটর কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, এই প্রজেক্ট বাস্তবায়নে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন বাংলাদেশ টিমের সবাইকে এবং সংগঠন এর প্রেসিডেন্ট হারুনুর রশিদ, সেক্রেটারি হাবিবুর রহমান রানা ও ট্রেজারার জামাল হোসেন সহ সকল দানশীল ব্যাক্তিত্বদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সংগঠন এর আগামী দিনের পথচলায় সবার সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, প্রাউড টু-বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে প্রতিষ্ঠারপর থেকে বৃটেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অর্থায়নে সিলেট বিভাগের ৪ জেলার মানুষের জন্য আর্তমানবতার সেবা ও মানবতার কল্যাণে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে। ইতিমধ্যে ঘর নির্মাণ, টিউবওয়েল প্রদান, অসহায় পরিবারবর্গের ছেলে-মেয়েদের লেখাপড়া ও বিয়েতে সাহায্য করা, সেলাই মেশিন সরবরাহ, বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প সেবা, অসুস্থ রুগীদের চিকিৎসায় সাহায্য প্রদান, মসজিদ মাদ্রাসায় অব্যাহত সহযোগিতার হাত প্রসারিত করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করপছে সংগঠনটি।










পাঠকের মন্তব্য