গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ লাঘব, জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে জেলাভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে ১১ দলীয় ঐক্য মৌলভীবাজার জেলার উদ্যোগে অদ্য ২ জুলাই, বৃহস্পতিবার, সন্ধ্যা ৭:৩০ মিনিটে স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
![]()
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্যের জেলার সমন্বয়ক টিমের সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী। এতে আরো উপস্থিত ছিলেন এনসিপি জেলা যুগ্ম আহবায়ক এহসান জাকারিয়া,বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান কামালী, এনসিপি জেলা সদস্য সচিব রুহুল আমিন, মৌলভীবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি যথাক্রমে মোঃ আলা উদ্দিন শাহ ও আজিজ আহমদ কিবরিয়া, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জেলা সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আলম চৌধুরী, জাতীয় যুবশক্তি সদর উপজেলা আহ্বায়ক তোফায়েল আহমদ প্রমুখ।
![]()
প্রস্তুতি সভায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক পর্যালোচনার পর আগামী ৪ জুলাই, শনিবার, ১১দলীয় ঐক্য মৌলভীবাজার জেলার উদ্যোগে বিকাল পাঁচটায় চৌমহনা দেওয়ানী মসজিদের সম্মুখ হতে বিক্ষোভ মিছিল পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। মিছিল কুসুমবাগ পয়েন্টে এস আর প্লাজার সম্মুখে গিয়ে সমাপ্ত হবে ও মিছিল পরবর্তী সমাবেশে জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। একই সাথে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালনের লক্ষ্যে প্রতিটি দল হতে একজন প্রতিনিধি সমন্বয়ে একটি উপকমিটি গঠন করা হয়। উপ কমিটির প্রস্তাবনা আগামী ২০ জুলাই, বাদ মাগরিব জেলা প্রস্তুতি সভায় পেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। ২৩জুলাই, বৃহস্পতিবার, সাইফুর রহমান অডিটোরিয়ামে দিনব্যাপী জুলাই অভ্যুত্থানের চিত্রপ্রদর্শনী, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও প্রামান্য চিত্র প্রদর্শনের সিদ্ধান্ত হয়। ২৫জুলাই, শনিবার, সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় জনসভায় ব্যাপক মানুষের উপস্থিতিতে অংশগ্রহণের সিদ্ধান্ত হয়।
![]()
প্রস্তুতি সভার সভাপতি কেন্দ্র ঘোষিত প্রত্যেকটা কর্মসূচি বাস্তবায়নে ব্যাপক জনমত গড়ে তোলার লক্ষ্যে মাঠে ময়দানে সরব ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ও উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।










পাঠকের মন্তব্য