সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ জেলা মৌলভীবাজার, সেরা থানা সদর

ডেক্স রিপোর্টঃ

সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে মৌলভীবাজার জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে।

ছবি মুক্তিবাণী

২২ মে বৃহস্পতিবার সকালে সিলেট রেঞ্জ পুলিশের কার্যালয়ে অনুষ্ঠিত এপ্রিল/২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জের মাননীয় ডিআইজি মোঃ মুশফেকুর রহমান মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা এর হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেন ।

ছবি মুক্তিবাণী

1. শ্রেষ্ঠ জেলা: মৌলভীবাজার জেলা পুলিশ। কারণ: মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক উদ্ধার, ক্লুলেস মামলা উদঘাটন, ট্রাফিক ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেরা পারফরম্যান্স ।

2. শ্রেষ্ঠ থানা: মৌলভীবাজার সদর মডেল থানা

অফিসার ইনচার্জ: গাজী মোঃ মাহবুবুর রহমান ।

3. শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শক: রফিকুল ইসলাম (মৌলভীবাজার সদর কোর্ট) ।

4. শ্রেষ্ঠ এসআই: শিপু চন্দ্র দাস (শেরপুর পুলিশ ফাঁড়ি, মৌলভীবাজার সদর থানা) ।

ডিআইজি মোঃ মুশফেকুর রহমান তার বক্তব্যে পুলিশ কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রম ও জনগণের সহযোগিতাকে পুরস্কারের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন ।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন তার দলের সাফল্যের কৃতিত্ব সম্মিলিত প্রচেষ্টার ফল বলে অভিহিত করেন ।

গত মার্চ মাসেও সিলেট রেঞ্জের মাসিক কনফারেন্সে ওসমানীনগর সার্কেল শ্রেষ্ঠ সার্কেল এবং শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছিলেন । এবারের পুরস্কার বিতরণী সেই ধারাবাহিকতায় পুলিশের কর্মদক্ষতার স্বীকৃতি।

সিলেট রেঞ্জ পুলিশের এই অর্জন আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের অঙ্গীকারের প্রতিফলন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে ।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও