দেলোয়ার হোসেন সাঈদী সালাউদ্দিন কাদের চৌধুরী এভাবেই ফিরে আসতে পারতেন :সারজিস

ফাইল ছবি
ফাইল ছবি
মুক্তিবাণী অনলাইন ডেক্সঃ

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদ-ের রায় বাতিল করে খালাসের রায় দিয়েছেন আদালত। 

এ নিয়ে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম পোস্টে লেখেন, মৃত্যুদ-ের আদেশপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহার আজকে মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন। আওয়ামী দুঃশাসনের শিকার, মিথ্যা মামলায় জীবন হারানো এমন কিছু মানুষকে আজ মনে পড়ছে। হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সাঈদী আমাদের মাঝে আজ এভাবেই ফিরে আসতে পারতেন! কিন্তু সেই সুযোগ আর নেই। আমাদের যাদের সুযোগ হয়েছে এই মা, মাটি ও দেশের জন্য কিছু করার, তারা যেন সৌভাগ্যক্রমে পাওয়া এই সুযোগ এবং আমানতের খেয়ানত না করি।

এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলাম মৃত্যুদ-ের সাজা থেকে খালাস পেয়েছেন। বিগত ফ্যাসিবাদী সরকার কথিত যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের তৎকালীন বিচারকরা তাকে মৃত্যুদ- দেয়। ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন হলে আস্তে আস্তে তাদের কুকীর্তিগুলো সামনে আসতে থাকে। সেই সঙ্গে রাষ্ট্রের লাখ লাখ মানুষের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা করে যে জেল-জুলুম করা হচ্ছিল, তারও অবসান ঘটতে থাকে। সেই ধারাবাহিকতায় অবশেষে অভিযোগমুক্ত হলেন এটিএম আজহার।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও