মৌলভীবাজারে মোঃ মাসুদ ফাউন্ডেশনের মাসিক খাদ্যসামগ্রী বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে টানা বর্ষন ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে শতাধিক সুবিধাভোগীদের মাঝে মোঃ মাসুদ ফাউন্ডেশনের ধারাবাহিক ৪৩তম নিয়মিত মাসিক অনুদানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

ছবি মুক্তিবাণী

রবিবার (১ জুন) দুপুরে মৌলভীবাজার পৌর শহরের ৯নং ওয়ার্ডস্থ মোঃ মাসুদ ফাউন্ডেশন কার্যালয়ে শতাধিক সুবিধাভোগীদের মাঝে সাবেক পৌর কাউন্সিলর ও ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মোঃ মাসুদ চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবণ ইত্যাদি বিতরণ করেন।

ছবি মুক্তিবাণী

ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ কবি সালেহ আহমদ (স’লিপক) এর পরিচালনায় এসময় সাধারণ সম্পাদক আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক রাজনীন মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য মুজাহিদ আহমদ, নাদিয়া মোহাম্মদ, নাদিম মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও