মৌলভীবাজারে অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতবিনিময় সভায় ১৬ বছরের পুরনো আইন যুগোপযোগী করতে সংশোধন, উপজেলায় অফিস সম্প্রসারণ ও নিজস্ব ভবন নির্মাণের দাবি উঠেছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল আমিন-এর সাথে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২ জুন) বিকাল ৪টায় জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর হালনাগাদ, ঔষধ বিষয়ক বিশেষ বিধান (উপ-ধারা ৭২ ও ৭৩) সংশোধন, দক্ষ জনবল নিয়োগ, ব্যাংক-বীমা ও অনলাইন প্রতারণা রোধে কঠোর আইন প্রণয়ন এবং উপজেলা পর্যায়ে অফিস সম্প্রসারণের দাবি তুলে ধরেন।
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মো: জোসেফ আলী চৌধুরী, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন, “১৬ বছরের পুরনো আইন যুগোপযোগী করতে সংশোধন জরুরি। পাশাপাশি, জেলা ও উপজেলায় অধিদপ্তরের নিজস্ব ভবন নির্মাণ করে সেবার পরিধি বাড়াতে হবে।”
চ্যানেল এস-এর হেড অব নিউজ খালেদ চৌধুরী, সমাজসেবক তাওহীদ ইসলাম, এনটিভি ইউরোপের পিন্টু দেবনাথ, দৈনিক গণমুক্তির চিনু রঞ্জন তালুকদার, দৈনিক খবরপত্রের সাইদুল ইসলাম ও আব্দুল বাছিত খান, দৈনিক ঘোষণার ফরিদুল ইসলাম ফরাজ, স্বাধীন বাংলা টিভির খালেদ আহমদ সামির, সময়ের মৌলভীবাজারের রিপন আহমদ ও অশ্বিনী সিনহা প্রমুখ সভায় বক্তব্য রাখেন।
“পুরনো আইন বদল চাই, ভোক্তা অধিকার বাড়াই” – মৌলভীবাজারে অনলাইন মিডিয়ার জোর দাবি
সভার শেষে সহকারী পরিচালক মো: আল আমিন প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ভোক্তা অধিকার রক্ষায় আপনাদের যৌক্তিক দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।”










পাঠকের মন্তব্য