মৌলভীবাজার , ০৭ জুন ২০২৫: সদর থানার কাছারীবাজার শ্যামের কোনা মূল সড়কে রাত আনুমানিক ৯:২০টার দিকে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন শ্যামের কোনার জুবেদ মিয়া (২৮) ও কমলগঞ্জের চন্ডিপুর/রামপুরের কামরুল ইসলাম (২৮)। এ ঘটনায় আহত মাহবুব মিয়া (২৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
![]()
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের পর আহতদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক জুবেদ মিয়া ও কামরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। মাহবুব মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট রেফার করা হয়।
জুবেদ মিয়ার পিতা আনকার মিয়া ও কামরুল ইসলামের পিতা হারিছ মিয়া। মাহবুব মিয়ার পিতার নাম অজ্ঞাত থাকলেও তিনি চৈত্রঘাট, কমলগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ঘটনাস্থলে তদন্ত করে দুর্ঘটনার কারণ ও দায়ী ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছে। স্থানীয়রা সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।










পাঠকের মন্তব্য