মৌলভীবাজারের রাজনগর উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে শাহজালাল র. কিশোর ও যুব কল্যাণ পরিষদের সভাপতি ও সংগঠক শাকিব আহমদকে উপজেলা পর্যায়ে সেরা সংগঠক নির্বাচিত করে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।
![]()
মঙ্গলবার (১২ আগস্ট) রাজনগর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার যুবকদের নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা।
![]()
শাহজালাল র. কিশোর ও যুব কল্যাণ পরিষদ কাছাড়ী (নিবন্ধন নং ৬৩/২০২৫) এর সভাপতি, তরুণ সংগঠক শাকিব আহমদকে সমাজসেবামূলক কাজ ও যুব প্রশিক্ষণে অনবদ্য ভূমিকার জন্য উপজেলা পর্যায়ে সেরা সংগঠক নির্বাচিত করে শ্রেষ্ট যুব সংগঠন সম্মাননা স্মারক প্রদান করা হয়।










পাঠকের মন্তব্য