মানিকগঞ্জে মাদ্রাসা শিক্ষকের নৃশংসতা: শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, গ্রেফতার

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জের শিবালয়উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণিতে পড়া এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের মর্মান্তিক অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ উল্লাহ (৪২)কে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার রাতে নয়াকান্দি জামিয়া ইসলামিয়া উলুম মাদ্রাসায় এ জঘন্য ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, শিশুটি ঐ মাদ্রাসার আবাসিক ছাত্র ছিল। রবিবার রাতে সে ঘুমানোর পর মধ্যরাতে শিক্ষক তাকে জাগিয়ে নিজ কক্ষে নিয়ে গিয়ে পায়ুপথে ধর্ষণ করে। এরপর তাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া ও খুন করার হুমকি দেয়া হয়। পরদিন অসুস্থ বোধ করলে শিশুটি তার মাকে ঘটনার কথা জানায়।

শিশুর বাবা জানান, অভিযুক্ত শিক্ষক গত প্রায় ৬ মাস ধরে তার সন্তানকে নিয়মিতভাবে ধর্ষণ করে আসছিল। ভয়ের কারণে শিশুটি এতদিন কাউকে কিছু বলেনি। স্থানীয়রা শিক্ষককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয়দের তীব্র নিন্দার মধ্যেই পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আদালতে পাঠায়। তাকে মানিকগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও