মৌলভীবাজারের জুড়ী উপজেলার পাতিলাসাঙ্গণ উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
![]()
কানাডা প্রবাসী সুমন আহমদ, আশুক উদ্দিন ও মেহদী হাসান দুলুর অর্থায়নে এবং পাতিলাসাঙ্গণ গ্রাম উন্নয়ন সংস্থার আয়োজনে বুধবার দুপুরে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাসুম রেজা। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং হাজী আফতাব উদ্দিন আমিনা খাতুন কলেজের প্রভাষক আব্দুল হকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল আলী, সিনিয়র শিক্ষক ইমাম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক রুমেল উদ্দিন, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল, সহ-সভাপতি ইমরানুল ইসলাম, গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি আইয়ুবুর রহমান দুদু, সহ-সভাপতি সামছুল ইসলাম নুনু, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ রুলন, স্থানীয় ব্যবসায়ী আনোয়ার হোসেন মঞ্জু ও মইন উদ্দিন প্রমুখ।
অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং সৎ, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।










পাঠকের মন্তব্য