মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ও পতিতা ব্যবসায়ী স্বপন মিয়া (৪২) গ্রেফতার হয়েছে। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
![]()
শনিবার (২০ সেপ্টেম্বর) গ্রেফতারকৃত স্বপন মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্বপন তার মা মনোয়ারা বেগম মুক্তিযোদ্ধা বীর খেতার বিরঙ্গনা হয়ে ছেলেকে মাদক ব্যবসা ও ছেলের স্ত্রী শিল্পী আক্তার কে পতিতা ব্যবসায় সহযোগিতার করে আসতছে। সোনার বাংলা রোডে প্রশাসন অভিযানে গেলে মনোয়ারা বেগম হেনস্তা করতে দেখা যায়। মনোয়ারা বেগম কাউকে তোয়াক্কা করে না। বিভিন্ন মহল থেকে দাবী উঠেছে বহু বার মনোয়ারা বেগমের বিরঙ্গনা খেতাব বাতিল সহ সরকারী ভাতা বন্ধের।
এর আগে গত ২৪ আগস্ট রাতে একই এলাকায় স্থানীয় জনসাধারণ ইয়াবাসহ এক মাদক কারবারি আকাশ দাশকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তবে ওই ঘটনার মূল হোতা স্বপন মিয়া তখন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এ ঘটনায় থানায় একটি মামলা (মামলা নং-২৪/০৮/২৫) দায়ের করা হয়, যেখানে স্বপনকে পলাতক আসামি করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার স্বপন মিয়ার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এলাকায় তার বিরুদ্ধে বহু অভিযোগ থাকায় তিনি ‘পেশাদার মাদক ব্যবসায়ী’ হিসেবে পরিচিত।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, স্বপন কে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে। সে শহরে নামকরা মাদক ব্যবসায়ী।সোনার রোডে নিজ বাসায় মাদকের আখড়া গড়ে তোলে।










পাঠকের মন্তব্য