মৌলভীবাজারের শ্যামেরকোনায় বিএনপির স্থানীয় এক নেতার বিরুদ্ধে এক প্রবাসী বাংলাদেশীর জমি জোরপূর্বক দখল ও পরিবারকে প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ উঠেছে।
আজ এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বাহরাইন প্রবাসী আব্দুর রহমান। তিনি জানান, শ্যামেরকোনা বাজারে তার কষ্টার্জিত অর্থে কেনা ২.৫০ শতক জমি বিএনপির ৯ নং ওয়ার্ডের সভাপতি আনোয়ার আলী জোরপূর্বক দখল করার চেষ্টা চালাচ্ছেন।
আব্দুর রহমান তার বক্তব্যে জানান, তিনি তার স্ত্রী সাজনা বেগমের নামে উক্ত জমিটি গত ১ আগস্ট ক্রয় করে দখল বুঝে নেন। জমিটির মৌজা: শ্যামেরকোনা, জে এল নং ১০২, (এস এ) খতিয়ান ১৪২, দাগ নং ১৯১৫ (এসএ) ও ২৪৭৪ (আরএস)।
তিনি দেশে ফিরে দেখেন যে, আনোয়ার আলী (পিতা: মৃত নেয়ামত উল্লা, পূর্ব শ্যামেরকোনা) জমিটি তার দাবি করে আব্দুর রহমানের বাড়ির সামনে ইট ফেলে রেখে দখলের প্রচেষ্টা চালাচ্ছেন। এ বিষয়ে তার স্ত্রী মৌলভীবাজার সদর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত ও দুই দফা স্থানীয় সালিশী বৈঠকেও আনোয়ার আলী জমির উপর তার মালিকানার কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি।
আব্দুর রহমানের দাবি, প্রমাণ না থাকা সত্ত্বেও আনোয়ার আলী প্রকাশ্যে দাবি করেন যে, আগে তার দল ক্ষমতায় না থাকায় তিনি জমিটি দখল করতে পারেননি,বর্তমানে বিএনপি ক্ষমতায় আছে বলে সে এখন এটি দখল করবেন।
সংবাদ সম্মেলনে আব্দুর রহমান আরও বলেন, “আনোয়ার আলী একজন পরিচিত ভূমি দস্যু। তার নেতৃত্বে একটি active গ্যাং এই কার্যকলাপ করছে, যার বিরুদ্ধে জমি দখল সংক্রান্ত একাধিক মামলা মৌলভীবাজার মডেল থানা ও আদালতে pending রয়েছে। আমার পরিবারকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। আমি একজন প্রবাসী হিসেবে দেশে রেমিটেন্স পাঠাই, দেশে আমার পরিবার ও সম্পত্তির কোনো নিরাপত্তা নেই।”
তিনি দেশের প্রধান উপদেষ্টা , গৃহায়ন উপদেষ্টা এবং পুলিশ প্রশাসনের উচ্চতম পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি, তিনি দেশের সকল প্রধান প্রধান দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের কাছে তার এই বঞ্চনার কথা গণমাধ্যমে প্রকাশ করে তাকে ন্যায়বিচার পেতে সাহায্য করার জন্য বিনীত অনুরোধ জানান।
আব্দুর রহমান, বাহরাইন প্রবাসী, বিএনপি নেতা আনোয়ার আলী কে জমি দখল ও হুমকির অভিযোগ করেছেন। থানায় অভিযোগ দায়ের ও সালিশ হয়েছে,তাতেও সমস্যার সমাধান হয়নি। তিনি গণমাধ্যম ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।










পাঠকের মন্তব্য