মৌলভীবাজারে গোয়েন্দা শাখা ও শ্রীমঙ্গল থানার অভিযান: বিদেশি মদসহ আটক দুই

ডেক্স রিপোর্ট

গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে মোট ১৮ বোতল ভারতীয় মদ জব্দ করে সীতারাম দাস ও রাজেশ রাজগড় নামে দুইজনকে আটক করা হয়েছে।

ছবি মুক্তিবাণী

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কমলগঞ্জ থানার মাধবপুর ইউনিয়নের ধলোই চা বাগানের বাজার লাইনে জেলা গোয়েন্দা শাখার অভিযানে সীতারাম দাসের বসত বাড়ি থেকে তিন ব্র্যান্ডের ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর আগে, সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে শ্রীমঙ্গল থানার রাধানগর গ্রামের বৃষ্টি বিলাস গেস্ট হাউজের সামনে থেকে রাজেশ রাজগড়ের কাছ থেকে ৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

ছবি মুক্তিবাণী

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে বিচারের আশ্বাস দিয়েছেন পুলিশ। মৌলভীবাজারে সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী such operations have been ongoing।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও