জামায়াতের নির্বাচনী কর্মশালা: ভোটকেন্দ্রভিত্তিক শক্তিশালী কাঠামো গড়ার আহ্বান

বিশেষ প্রতিনিধিঃ

শ্রীমঙ্গল, মৌলভীবাজার: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলার ‘নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৩রা অক্টোবর) স্থানীয় কমিউনিটি সেন্টারে উপজেলার সকল স্তরের দায়িত্বশীলদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ছবি মুক্তিবাণী

কর্মশালার উদ্বোধনী বক্তব্যে শ্রীমঙ্গল উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন সংগঠনকে সুসংহত ও ভোটকেন্দ্রভিত্তিক শক্তিশালী কাঠামো গড়ে তুলতে সকলের আন্তরিক ভূমিকা রাখার আহ্বান জানান।

ছবি মুক্তিবাণী

মৌলভীবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ তালুকদার সূরা আন নিসার ৩৬ নং আয়াতের আলোকে দায়িত্বশীলদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

ছবি মুক্তিবাণী

সংসদীয় আসন মৌলভীবাজার-০৪ থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ আব্দুর রব গণমানুষের আস্থা অর্জনের মাধ্যমে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।

ছবি মুক্তিবাণী

জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী কেন্দ্রীয় কমিটির ঘোষিত ১৩ দফা নির্বাচনী কর্মসূচি উপস্থাপন করেন। এছাড়াও জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী নির্বাচনী কাজে ছাত্র ও যুবকদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

ছবি মুক্তিবাণী

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মোঃ ফখরুল ইসলাম গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সকল দায়িত্বশীলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ডাক দেন।

দিনব্যাপী এ কর্মশালায় জামায়াতের সকল রুকন, ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল, প্রতিটি ভোটকেন্দ্রের সভাপতি-সেক্রেটারি, ছাত্রশিবির ও ছাত্রী সংস্থার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার কার্যক্রম সম্পন্ন হয়।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও