শ্রীমঙ্গলে শিয়াল, বানর, বিড়াল ও কুকুর কামড়ে আহত ২৩

মোঃ জহিরুল ইসলাম শ্রীমঙ্গল

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকায়  শিয়াল, বানর, বিড়াল, কুকুরের কামড়ে আহত ২৩ জন আহত।

ছবি মুক্তিবাণী

মঙ্গলবার(৪ নভেম্বর) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত  শিয়াল, বানর, বিড়াল, কুকুরের কামড়ে  কমপক্ষে  ২৩ জন ব্যক্তি আহত খবর পাওয়া গেছে।  আহত সবাই শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক  চিকিৎসা নিয়েছেন।

ছবি মুক্তিবাণী

শ্রীমঙ্গল সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. জুবায়ের জানান, আশীদ্রোন ইউনিয়নের  ১০ জন ও কালীঘাট ইউনিয়নের ২ জনকে শিয়ালে কামড় দিয়েছে। এছাড়া ঢাকার আশুলিয়া থেকে আসা এক পর্যটককে বানর কামড় দিয়েছে। পাশাপাশি ৭ জনকে বিড়াল, ২ জনকে কুকুর এবং ১ জনকে পোকা কামড় দিয়েছে।

তিনি আরও জানান, সকল আহতকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও