নিউইয়র্ক ব্রঙ্কস এলাকায় দীর্ঘদিন ধরে বসবাসরত বিশিষ্ট সমাজসেবক, ও প্রবাসী কমিনিটি মোহাম্মাদ আলী হাসান ও জাহাঙ্গীর আলম সাইফুলের নতুন বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১ জানুয়ারী আড়ম্বরপূর্ণভাবে বিভিন্ন শ্রেণীপেশার সুনামধন্য মানুষের অংশগ্রহণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পার্কচেষ্টার ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা উবায়দুল হক,মসজিদে বিলালের ইমাম মাওলানা মইনুল ইসলাম, নিউবর্ন বায়তুল আমান মসজিদের ইমাম মাওলানা আজির উদ্দিন, ম্যানহাটন আল ইসলাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশিক আহমাদ খান, দারুল হানাফের প্রিন্সিপাল এনদাদুর রহমান আশরাফ, বিশিষ্ট সমাজসেবী কমিউনিটি লিডার আলমাস আলী, আব্দুল হক , লালন আহমদ , মনজুর চৌধুরী জগলুল, ইকবাল হোসেন , কিবরীয়া চৌধুরী,তোফাজ্জল হোসেন,রূহুল আহমদ চৌধুরী,শাহীন আহমদ ,বখতিয়ার হোসেন খোকন,সোহান আহমদ টুটুল, আলম খান ,মুসা ,আরিয়ান খায়ের সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় জাহাঙ্গীর আলম সাইফুল ও উনার ভাই সকলের কাছে পারিবারিক ভাবে নতুন বাসভবনের জন্য! দোয়া কামনা করেন। দোয়া ও মিলাদ মাহফিল শেষে সবাই আপপায়নে অংশ গ্রহণ করেন।










পাঠকের মন্তব্য