মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগে থানায় সাধারন ডায়েরি (জিডি) করছেন দৈনিক তৃতীয় মাত্রার মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম৷
রোববার (২৫ জানুয়ারী) রাতে জহিরুল ইসলাম জনৈক গোলাম কিবরিয়া জুয়েলের নামে এই সাধারন ডায়েরি করেন৷
সাধারন ডায়েরিতে জহিরুল অভিযোগ করেন, গত ২২ জানুয়ারী মৌলভীবাজারের শেরপুরে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নির্বাচনী জনসভা শেষ করে ফেরার পথে শহরের মৌলভীবাজার সড়কে জনৈক গোলৈম কিবরিয়া জুয়েল আমার পথরোধ করে হত্যার হুমকি দেয়৷ পাশাপাশি সে আমাকে বলে,১২ ফেব্রুয়ারীর নির্বাচনের পর সে আমার উপর সরাসরি হামলা করে আমাকে প্রাণে মেরে ফেলবে৷
![]()
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. জহিরুল ইসলাম মুন্না জিডির সত্যতা নিশ্চিত করে বলেন,বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি৷ সাংবাদিককে হুমকির বিষয়টি আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব৷
![]()










পাঠকের মন্তব্য