লন্ডনের টাওয়ার হ্যামলেটসের উদীয়মান সাহিত্য প্রতিভা সিভিক অ্যাওয়ার্ডপ্রাপ্ত ১২ বছরের কিশোরী লেখিকা জয়নাব চৌধুরী রচিত দ্বিতীয় বই A Leap Into The Unknown এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে।
![]()
শনিবার (২৭ জুন) বৃটেনের লন্ডনস্থ ব্র্যাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত ১৪তম বাংলাদেশ বইমেলা ২০২৬-এর মঞ্চে টাওয়ার হ্যামলেটসের সর্বকনিষ্ঠ ব্রিটিশ-বাংলাদেশি সিভিক অ্যাওয়ার্ডপ্রাপ্তদের একজন হিসেবে ইতোমধ্যে পরিচিতি পাওয়া কিশোরী লেখক জয়নাব চৌধুরী রচিত A Leap Into The Unknown গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত লেখক রুপা চক্রবর্তী, সোয়ানলী স্কুলের হেড অফ দ্যা ইয়ার মিস মারবিচ, ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর ফয়সাল আহমেদ, কাউন্সিলর মিনারা খাতুন, কাউন্সিলর আব্দুল মান্নান, শিক্ষিকা মিস ও’নীল, সাংবাদিক এ কে এম আবু তাহের চৌধুরী, অনুবাদক আনিসুজ্জামানসহ সাহিত্য, সংস্কৃতি ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
![]()
অনুষ্ঠানে বক্তারা সাহিত্যচর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য জায়নাবের ভূয়সী প্রশংসা করে বলেন, মাত্র ১২ বছর বয়সে দু’টি বই প্রকাশ করে জয়নাব চৌধুরী প্রমাণ করেছেন যে বয়স কখনোই সাফল্যের পথে বাধা হতে পারে না। তাঁর অধ্যবসায়, সৃজনশীলতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা নতুন প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন। অনুষ্ঠানে জয়নব চৌধুরীকে ইয়াং লিটারেসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড (Young Literacy Excellence Award) প্রদান করা হয়।
![]()
বইটির প্রকাশনা উপলক্ষে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও প্রশংসা বার্তায় কিশোরী লেখিকা জয়নাব চৌধুরীকে অভিনন্দন জানানো হয়েছে। বিশেষ করে লন্ডন থেকে মেয়র লুৎফুর রহমান প্রেরিত এক শুভেচ্ছাবার্তায় লিখেন, তোমার দ্বিতীয় বই প্রকাশের জন্য আন্তরিক অভিনন্দন। এত অল্প বয়সে সাহিত্যচর্চার প্রতি তোমার নিষ্ঠা আমাদের সবার জন্য গর্বের।
বই প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশ্যে বক্তব্যে জায়নাব চৌধুরী বলেন, আমি বিশ্বাস করি শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়; বরং আমাদের ব্যক্তিগত বিকাশ এবং স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার জন্য।
![]()
উল্লেখ্য, মানবিকতার অংশ হিসেবে খুদে লেখিকা জয়নাব চৌধুরী বইমেলায় বিক্রিত অর্থ ফিলিস্তিন এবং ইয়েমেনের শিশুদের জন্য দান করেন। জয়নাবের বইগুলো লন্ডনের বিভিন্ন লাইব্রেরী এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পাওয়া যাচ্ছে। A Leap Into The Unknown গ্রন্থ মূলত প্রাথমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক বিদ্যালয়ে উত্তরণের অভিজ্ঞতা নিয়ে রচিত। জীবনের এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়কার অনুভূতি, চ্যালেঞ্জ, উদ্বেগ, সম্ভাবনা ও স্বপ্নকে অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরা হয়েছে বইটিতে। জয়নাব চৌধুরীর বই, সাহিত্যিক অর্জন এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ সম্পর্কে আরও বিস্তারিত রয়েছে তার ওয়েবসাইটে www.zaynabchowdhury.com এ।
জয়নাব এমন একটি পরিবারে বেড়ে উঠেছেন, যার শিকড় শিক্ষা, জনসেবা এবং সমাজকল্যাণের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাঁর দাদি রুনা বেগম (বিএ, বিএড) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একজন শিক্ষক হিসেবে দীর্ঘদিন শিক্ষাক্ষেত্রে অবদান রেখে বহু শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।










পাঠকের মন্তব্য