কমলগঞ্জের মুন্সীবাজারে ব্যবসায়ী নেতা শাহরিয়ার চৌধুরী লিটনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। দোষীদের গ্রেফতার ও নিরাপত্তার দাবিতে কঠোর হুঁশিয়ারি।
কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহরিয়ার চৌধুরী লিটনের ওপর সন্ত্রাসী ছোট মণির হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ মার্চ) বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সকাল ১১টায় মুন্সীবাজার এলাকায় আয়োজিত এক মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষ অংশ নিয়ে এই হামলার তীব্র নিন্দা জানান।
মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী হিমেলের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য মো. ইলিয়াছ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ, ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী, ব্যবসায়ী নিজাম উদ্দিন, মঈন উদ্দিন আহমেদ, শহীদ আহমেদ তালুকদার, নজরুল ইসলাম ও সত্যেন্দ্র কুমার পাল নান্টু।
বক্তারা বলেন, “শাহরিয়ার চৌধুরী লিটনের ওপর এই ন্যাক্কারজনক হামলা শুধু একজন ব্যবসায়ীর ওপর হামলা নয়, এটি সমগ্র ব্যবসায়ী সম্প্রদায়ের ওপর হামলা।” তারা হামলার সঙ্গে জড়িত ছোট মনিসহ সকলের তাৎক্ষণিক গ্রেফতার দাবি করেন। একইসঙ্গে বক্তারা সতর্ক করে দিয়ে বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত না করা হলে কঠোর থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা মাসহুদ আহমেদ, ব্যবসায়ী রুমেল আহমদ তরফদার ও অন্যরা।










পাঠকের মন্তব্য