সংসদে বিএনপির অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন মামুনুল হক

ফাইল ছবি
ফাইল ছবি
মুক্তিবাণী অনলাইন ডেক্স

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক জাতীয় সংসদের সরকারি দল বিএনপির অতীত ও বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, দলটি রাজনৈতিক অবস্থান বারবার পরিবর্তন করে এবং পরিস্থিতিকে নিজের সুবিধা অনুযায়ী “ঘোলা করে পান করে”।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন।

পোস্টে মামুনুল হক ১৯৯১ সালের শুরুর দিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি স্মরণ করিয়ে দেন। তার ভাষ্য অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরোধিতা তখন সবচেয়ে জোরালোভাবে বিএনপি করেছিল। তবে পরবর্তীতে রাজনৈতিক চাপ ও অবস্থার পরিবর্তনের কারণে সেই একই দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আইন আকারে প্রণয়ন করে।

তিনি আরও উল্লেখ করেন, ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত আবারও সেই দলই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে সবচেয়ে সক্রিয় ও সোচ্চার ছিল। এই ধারাবাহিক অবস্থান পরিবর্তনকে কেন্দ্র করে তিনি প্রশ্ন তোলেন—রাজনীতিতে নীতি না কৌশলই বেশি প্রাধান্য পাচ্ছে কি?

মামুনুল হক তার পোস্টের শেষাংশে বলেন, যারা বারবার অবস্থান বদলায়, তারা রাজনৈতিক পরিস্থিতি নিজের সুবিধা অনুযায়ী “ঘোলা করে পান করে”। তিনি জনমত জানার জন্যও আহ্বান জানান, যাতে সাধারণ মানুষ ও সমালোচকরা বিষয়টি নিয়ে মতামত রাখতে পারেন।

পোস্টে তিনি বলেন, “রাজনীতিতে নীতির স্থলে কৌশল ও স্বার্থপ্রাধান্য থাকলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হয়। এর প্রভাব সাধারণ মানুষ ও ভবিষ্যৎ প্রজন্মের উপর পড়বে।”

মুক্তিবাণী

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও