হাজীপুর গ্রামে মোহাম্মদ উবায়দুল হক এর বাড়িতে অগ্নিসংযোগ অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত-১

ষ্টাফ রিপোর্টার: আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে সারা দেশের বিভিন্ন স্থানে এবং আওয়ামীলীগের দলীয় নেতা কর্মীদের বাড়িতে শুরু হয় ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট। ফলে আওয়ামী নেতা কর্মীরা বিভিন্ন স্থানে পালিয়ে যায়। কিছু কিছু নেতা কর্মীরা বিএনপি নেতা কর্মীদের সাথে আতাত করে দেশে থেকে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও অগ্নীসংযোগ করে ক্ষতিগ্রস্থ করে আসিতেছে। এরই ধারাবাহিকতায় গতকাল ১৭ই মার্চ ২০২৫ ইং রাত অনুমান ০৯.০০ ঘটিকায় সিলেট জেলার ওসমানীনগর উপজেলা হাজীপুর গ্রামের মোহাম্মদ উবায়দুল হক এর বাড়িতে অগ্নিসংযোগ করে স্থানীয় সন্ত্রাসীরা। অগ্নি সংযোগের ফলে বাড়ির প্রায় অর্ধেক অংশ পুড়ে ছাই হয়ে যায়, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ক্ষতিগ্রস্থ হয়, অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন মোহাম্মদ উবায়দুল হক এর বোন হাবিবা আক্তার। প্রতিবেশিরা আগুন নেভায় এবং হাবিবা আক্তার কে উদ্ধার করে চিকিৎসার জন্য এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটে প্রেরন করে। তাহাদের পারিবারিক সূত্রে জানান যায় যে, মোহাম্মদ উবায়দুল হক এর বোন হাবিবা আক্তার কে বিবাহের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান দীর্ঘদিন যাবত চেষ্টা করে আসছিলেন। চেয়ারম্যান আখলাকুর রহমান স্থানীয় আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ও খারাপ চরিত্রের মানুষ ছিলেন। মোহাম্মদ উবায়দুল হক এর পরিবার রাজি না হওয়ায় চেয়ারম্যান আখলাকুর রহমান, মোহাম্মদ উবায়দুল হক এর পরিবারের সদস্যদের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত থাকিয়া স্থানীয় বিএনপি নেতা কর্মী ও সন্ত্রাসীদের সাথে আতাত করে উক্ত অগ্নীসংযোগের ঘটনা ঘটায়। আরও জানা যায় যে, ইতিপূর্বে দুই বার মোহাম্মদ উবায়দুল হক কে চেয়ারম্যান আখলাকুর রহমান সন্ত্রাসী বাহিনী দিয়ে মারপিট করে গুরুতর আহত করে এবং একবার হাবিবা আক্তারকে অপমান অপদস্থ করে ভয়ভীতি প্রদর্শন করে। অগ্নিদগ্ধ হাবিবা আক্তার বর্তমানে এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন আছেন।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও