পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা ও গ্রামীণ মেলার আয়োজন, নিরাপত্তায় জোর

ডেক্স রিপোর্ট

আসন্ন বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে মৌলভীবাজারে পহেলা বৈশাখের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় প্রশাসন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বুধবার (৮ এপ্রিল) সকালে জেলা প্রশাসক তোহিদুজ্জামান পাভেল-এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদের সঞ্চালনায় এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন—অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবুল খায়ের, প্রেস ক্লাবের আহবায়ক বকশী ইকবাল, জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আমির আলী প্রমুখ।

সভায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা এবং লোকজ ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন। পাশাপাশি অনুষ্ঠানকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এছাড়া পরিচ্ছন্নতা, যানজট নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়েও বিশেষ নির্দেশনা দেওয়া হয়।

সভা শেষে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, পহেলা বৈশাখ শুধু একটি দিন নয়, বরং বাঙালির আত্মপরিচয়ের উৎসব। এই উৎসব যেন কোনো অপ্রীতিকর ঘটনার ছায়ায় ম্লান না হয়, সেজন্য প্রশাসন, পুলিশ, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। নিরাপত্তা, স্বাস্থ্যবিধি ও শৃঙ্খলা রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না। ব্যর্থতার কোনো অবকাশ নেই—কারণ প্রাণের উৎসবে প্রাণঢালা অংশগ্রহণ নিশ্চিত করা এখন সবার মূল দায়িত্ব।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও