বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির-২৬’ সম্পন্ন হয়েছে। গত ১৪ ও ১৫ এপ্রিল জেলার একটি অভিজাত হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ শিবিরে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং নৈতিক মান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
![]()
শিক্ষাশিবিরের প্রধান অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
![]()
মৌলভীবাজার জেলা সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মহসিন আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোসাইন জুয়েল।
![]()
প্রধান অতিথির বক্তব্যে সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের কোনো বিকল্প নেই। ছাত্রশিবিরের কর্মীদের আদর্শিক জ্ঞান ও নৈতিক শক্তিতে বলীয়ান হয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে।”
![]()
দুই দিনব্যাপী এই শিক্ষাশিবিরে জেলার বিভিন্ন স্তরের সাথীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। আয়োজনে ছিল বিষয়ভিত্তিক দারস, সাংগঠনিক কর্মশালা এবং চলমান বিশ্ব পরিস্থিতির ওপর গুরুত্বপূর্ণ বিশেষ সেশন। বক্তারা মানবাধিকার রক্ষা ও শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের সংগ্রামে ছাত্রশিবির কর্মীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
![]()
শেষ অধিবেশনে জেলা সভাপতি ফরিদ উদ্দিন তার সমাপনী বক্তব্যে সাথীদের উদ্দেশ্যে এক অনুপ্রেরণামূলক বার্তা প্রদান করেন। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “আজকের এই শিক্ষাশিবির থেকে অর্জিত জ্ঞান শুধু ব্যক্তিগত জীবনের উন্নতির জন্যই নয়; বরং এই জ্ঞান হবে দেশের প্রতিটি অন্ধকার গলি আলোকিত করার মশাল। আমাদের নৈতিকতার যে ভিত্তি এখানে নির্মিত হলো, তা আগামীর দুর্নীতিমুক্ত ও আদর্শিক বাংলাদেশ বিনির্মাণের সোপান হিসেবে কাজ করবে। শিক্ষাঙ্গনে ন্যায়বিচার প্রতিষ্ঠা থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে মানবাধিকার রক্ষা— প্রতিটি সংগ্রামে সাথীদের এই কাফেলা অগ্রবর্তী দল হিসেবে নিজেদের প্রমাণ করবে। আমরা পিছু হটব না, বাতিলের কাছে মাথা নোয়াবো না; বরং সত্য ও ন্যায়ের পতাকা সমুন্নত রাখতে আমরা সকল চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।”
![]()
এ প্রত্যয়দীপ্ত ঘোষণার মধ্য দিয়ে উপস্থিত সাথীদের কণ্ঠে ধ্বনিত তাকবিরের মাধ্যমে দুই দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির-২৬’ এর সফল সমাপ্তি ঘটে।











পাঠকের মন্তব্য