যুক্তরাজ্যের হার্টফোর্টশায়ারের হাওল্যান্ড এলাকা থেকে আগামী ৭ মে অনুষ্ঠিতব্য ডিস্ট্রিক্ট কাউন্টি কাউন্সিল নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শাহজামাল চৌধুরী। তিনি ওয়েলহাট স্কুল গভর্নর, WIS সোসাইটির ট্রাস্টি এবং স্থানীয় কমিউনিটির অন্যতম মুখ।
![]()
শাহজামাল চৌধুরী জন্মসূত্রে বাংলাদেশের মৌলভীবাজার জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন মৌলভীবাজার সরকারি কলেজ ও রাজনগর ডি.এস ডিগ্রি মাদ্রাসায় ইংরেজি লেকচারার হিসেবে অধ্যাপনা করেছেন। তার ছোট ভাই চৌধুরী মোহাম্মদ মেরাজ মৌলভীবাজারের বিশিষ্ট সমাজকর্মী, সাংবাদিক ও ব্যাংকার হিসেবে পরিচিত।
প্রার্থী স্থানীয় বাংলাদেশি কমিউনিটি ও আশপাশের এলাকায় বসবাসরত সব বাঙালি ভাই-বোনের আন্তরিক সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে প্রচারকরা বলেন, “আসুন একে অন্যকে ভালোবাসি, সমর্থন করি, মানবতার পাশে দাঁড়াই এবং সারা বিশ্বে বাঙালিদের ভাবমূর্তি আরও উজ্জ্বল করি।”
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কমিউনিটির কাছে দোয়া কামনা করা হয়েছে— যেন তিনি সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে পারেন এবং প্রবাসী বাঙালির প্রতিনিধিত্ব মর্যাদার সঙ্গে তুলে ধরতে সক্ষম হন।










পাঠকের মন্তব্য