মৌলভীবাজার শহরে কয়েক ঘণ্টার টানা মুষলধারে বৃষ্টিতে বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে শহরের বেশ কিছু নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
![]()
মঙ্গলবার দেখাযায়, শহরের বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চলে পানি জমে আছে। কোথাও হাঁটুসমান পানি জমে চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। বাজার, হাসপাতাল এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পানি জমে ব্যবসা-বাণিজ্য ও জরুরি সেবা ব্যাহত হচ্ছে।
![]()
স্থানীয়দের অভিযোগ, অল্প বৃষ্টিতেই শহরের প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা দিন দিন ভোগান্তি বাড়াচ্ছে।
স্থানীয়রা জানান, শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া কোদালি ছড়া, মেঘনা ছড়া ও বেডলেইক দিয়ে পানি যাওয়ার বিভিন্ন মাধ্যমগুলোর নাব্যতা সংকটে পানি জমে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে।
রাস্তায় প্রায় হাঁটু সমান পানি জমে থাকায় রিকশা ও সিএনজি চলাচলেও সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। এছাড়া নিচু এলাকার অনেক দোকানপাটে পানি ঢুকে পড়ায় ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা।
বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় এবং ড্রেনে পলিথিন ও বর্জ্য জমে থাকায় পানি নিষ্কাশন কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে।
![]()
জলাবদ্ধতায় নগরবাসীর দীর্ঘস্থায়ী দুর্ভোগের অবসান না হলে এবং নিষ্কাশন ব্যবস্থার স্থায়ী সমাধান না করায় প্রতিবছর বর্ষা মৌসুমেই এই ভোগান্তির পুনরাবৃত্তি ঘটছে। শহরবাসী এখন প্রশ্ন তুলেছেন, অথরিটি অব বেদন (পৌর কর্তৃপক্ষ) কেন বারবার একই সংকটে স্থায়ী সমাধানের উদ্যোগ নিচ্ছে না? তাৎক্ষণিকভাবে পানি নামানোর আশ্বাস দিলেও বাস্তবে নিষ্কাশন ব্যবস্থার আমূল সংস্কার না হলে ভবিষ্যতে এই জলাবদ্ধতা আরও প্রকট আকার ধারণ করবে—যা সাধারণ মানুষের জন্য এক দুঃস্বপ্ন হয়ে দেখা দেবে।










পাঠকের মন্তব্য