রাজনগরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাংবাদিকের ভাইয়ের উপর হামলা

বিশেষ প্রতিবেদক

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে সাংবাদিক শাহ মাছুম বিল্লাহ ফারুকীর ছোট ভাইয়ের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মাদক বিক্রিতে বাধা দেওয়ায় তাকে হত্যার উদ্যেশে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ছবি মুক্তিবাণী

সোমবার দিবাগত রাত ১ টায় উপজেলার গোবিন্দপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে রাজনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ছবি মুক্তিবাণী

অভিযোগ সূত্রে জানা গেছে, গোবিন্দপুর গ্রামের শাহ আলাউদ্দিন ফারুকীর ছেলে ও সাংবাদিক শাহ মাছুম বিল্লাহ ফারুকীর সাথে একই এলাকার মৃত ইকরাম মিয়ার ছেলে খায়রুল ইসলামের পূর্ব বিরোধ চলে আসছিল। ঘটনার রাতে খায়রুল ইসলাম ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে সাংবাদিকের ছোট ভাইয়ের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

আক্রমণকারীরা ভুক্তভোগীকে মারধর করে গুরুতর আহত করে এবং তার সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

বাদী শাহ মাছুম বিল্লাহ ফারুকী জানান, খায়রুল ইসলাম এলাকায় প্রভাব বিস্তার ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। প্রতিবাদ করায় তিনি এবং তার পরিবারের সদস্যদের ওপর ক্ষিপ্ত হয়ে এই হামলা চালানো হয়েছে। বর্তমানে তারা নিরাপত্তা হীনতায় ভুগছেন।

এ বিষয়ে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও