মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনের আলোয় ফাঁকা বাসায় তালা ভেঙে ১০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে।
![]()
গত সোমবার (২৭ জুলাই ) দুপুরে সন্ধানী আবাসিক এলাকার বাসিন্দা লক্ষণ ভৌমিক এর বাসায় ১০ ভরিস্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল চুরি হয়েছে। এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এতে শহরে বাড়ছে নাগরিকদের মাঝে চুরির আতংক।
![]()
জানা যায়, শ্রীমঙ্গলের সন্ধানী আবাসিক এলাকায় লক্ষণ ভৌমিকের বাসায় এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগীর মাতা জানান, তিনি সকাল আনুমানিক ১১টায় বাসায় তালা লাগিয়ে এক আত্মীয়ের বাড়িতে যান। বিকেল প্রায় ৪টায় ফিরে এসে দেখেন, বাড়ির দরজার তালা ভাঙা এবং ভেতরের আলমারি ও ড্রয়ার খোলা অবস্থায় রয়েছে। পরে ঘর তল্লাশি করে দেখা যায়, আলমারিতে রাখা আনুমানিক ১০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল চুরি হয়েছে ।
![]()
পরিবারের দাবি, অজ্ঞাতপরিচয় চোর বা চোরের দল বাড়িটি ফাঁকা থাকার সুযোগ নিয়ে তালা ভেঙে ঘরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটিয়েছে। বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত ও আলামত সংগ্রহ করে। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
চলতি বছরের জুলাই মাসে শহরে কয়েকটি ব্যবসা প্রতিষ্টান ও মটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে যা পুলিশ এখনও আসামী ধরতে পারেনি। আসামীরা ধরাচুয়ার বাহিরে রয়েছে। এদিকে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডে ইচ্ছবপুর পূর্ব পাড়ায় ঘন ঘন চুরির আতংক বাড়ছে ।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।
এব্যাপারে শ্রীমঙ্গল থানার (তদন্ত ওসি) মো: আব্দুল রাজ্জাক জানান, বাড়িতে কেহ না থাকায় তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে ২৭ জুলাই সোমবার তাৎক্ষণিকভাবে ঘটনার স্থান পরিদর্শন করি। আজ মঙ্গলবার ২৮ জুলাই দ্বিতীয় দফায় লক্ষণ ভৌমিক’র বাসায় গিয়েছি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে। আসামীদের ধরতে আমাদের টিম কাজ করছে।










পাঠকের মন্তব্য