মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত

শহর প্রতিনিধি

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা বুধবার (১২ আগস্ট ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম।

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত

সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন, বিভিন্ন সমস্যা ও সমাধান এবং জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত

সভা শেষে জুলাই ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পর্যায়ে পুরস্কার প্রদান করা হয়। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম।

এছাড়া শ্রেষ্ঠ এসআই সদর মডেল থানার এসআই ওবায়দুল্লাহ, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার শ্রীমঙ্গল ট্রাফিকের সার্জেন্ট রুয়েল দেবনাথ এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা শ্রীমঙ্গল থানার এএসআই মোঃ আবু হানিফ নির্বাচিত হন।

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত

এর পাশাপাশি আলোচিত হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারের জন্য রাজনগর থানার এসআই অরূপ সরকার এবং সাইবার মামলার আসামি গ্রেপ্তার, মাদক ও চোরাই মোবাইল-নগদ অর্থ উদ্ধারের জন্য জেলা গোয়েন্দা শাখার এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএমকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খয়ের, জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর

ভিডিও