মৌলভীবাজারে টেলিভিশন সাংবাদিক ফোরামের আহবায়ক কমিটি গঠন।

মুক্তিবাণী অনলাইন ডেক্স :

মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক ফোরামের (টিজেএফ) আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। 


বুধবার ৩০ নভেম্বর মৌলভীবাজার শহরের সিলেট রোডের অস্থায়ী কার্যালয়ে এক সভার মাধ্যমে এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজকে আহবায়ক ও এখন টেলিভিশনের জেলা রিপোর্টার এম এ হামিদকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন-  বাংলাভিশনের জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, এনটিভির স্টাফ করেসপনডেন্ট এস এম উমেদ আলী ও মোহনা টিভির উপজেলা প্রতিনিধি মু. ইমাদ উদ দীন। পরবতীর্তে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। নির্বাচিত আহবায়ক কমিটি সকলের সহযোগীতা কামনা করেছেন।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও