বাংলাদেশ-ভারত কৌশলগত সংলাপ আজ দিল্লিতে শুরু

মুক্তিবাণী অনলাইন ডেক্স :

দু’দিনব্যাপী ভারত-বাংলাদেশ কৌশলগত সংলাপ বৃহস্পতিবার থেকে দিল্লিতে শুরু হচ্ছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও অনন্ত অ্যাম্পেন সেন্টারের যৌথ উদ্যোগে ২২ ও ২৩ জুন দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সিপিডি-অনন্ত অ্যাম্পেন সেন্টারের যৌথ উদ্যোগে এটি হবে বেসরকারি পর্যায়ে (ট্র্যাক-২) দ্বিতীয় সংলাপ। প্রথম সংলাপটি গত ২০২২ সালের ১৮ মে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয় বলে সিপিডি থেকে জানানো হয়।

সিপিডি বলছে, দিল্লিতে অনুষ্ঠিতব্য এবারের সংলাপে সমসাময়িক বিবেচনায় গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এসব ইস্যুগুলোর মধ্যে রয়েছে বিকাশমান ভূরাজনৈতিক পরিস্থিতির আলোকে বিবর্তমান দ্বিপক্ষীয় সম্পর্ক, বহুমুখী যোগাযোগব্যবস্থা যেমন সড়ক যোগাযোগ, রেলপথ, নদী ও উপকূলীয় বন্দরব্যবস্থা, পানি বণ্টন এবং ডিজিটাল কানেকটিভিটি। এ ছাড়াও যেসব ইস্যুতে মতবিনিময় হবে তার মধ্যে রয়েছে আর্থিক খাতে সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা।

বর্তমান সময়কালে যখন বাংলাদেশ ও ভারত উভয়দেশই জাতীয় নির্বাচনের দিকে এগিয়া যাচ্ছে তেমন একটি গুরুত্বপূর্ণ সময়ে এই সংলাপে ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ককে বিকাশমান বাস্তবতার আলোকে পুনর্মূল্যায়নের সুযোগ করে দেবে। এর মাধ্যমে দ্বিপক্ষীয় ও তৎসংশ্লিষ্ট বিষয়াদিকে কিভাবে আরেকটি নতুন পর্যায়ে নেয়া যায়, সেসব বিষয়ে সংলাপে নিজ নিজ চিন্তার ভিত্তিতে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হবে।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও