মৌলভীবাজার শহরের খানদানী রেস্টুরেন্টে হোটেল শ্রমিক কিশোর তানিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছে হোটেল শ্রমিক ইউনিয়ন।
মঙ্গলবার দুপুরে জেলা শহরের চৌমুহনা থেকে মিছিলটি শুরু হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট প্রাঙ্গণে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিন মিয়া’র সঞ্চালনায় এসময় বক্তব্য দেন মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি জামাল মিয়া, মৌলভীবাজার ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক রজত বিশ্বাস প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বাকী দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নিহত তানিমের পিতা মুহিত মিয়া, ফুফাতো ভাই জামসেদ মিয়া।










পাঠকের মন্তব্য