বরগুনা প্রতিনিধি :
ধর্ষণের অভিযোগে বরগুনায় সেলিম হোসেন নামের এক আইনজীবীকে গ্রেপ্তার করে পুলিশ। সেলিমের বিরুদ্ধে বেতাগী উপজেলার একজন নারী থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। ওই নারীর অভিযোগের ভিত্তিতে বিকেলে বেতাগী থানা পুলিশ গ্রেপ্তার করে।
জেলা আইনজীবী সমিতি সূত্র নিশ্চিত করেছেন, সেলিম বরগুনা জেলা আইনজীবী সমিতির একজন নবীন সদস্য। গ্রেপ্তারের পর তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ফেরদৌস হোসেন বলেন, গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যার পর ওই গৃহবধূ কে ধর্ষণ আইনজীবী সেলিম ধর্ষণ করেণ। এ সময় গৃহবধূর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে তাদের সামনে দিয়েই অভিযুক্ত আইনজীবী পালিয়ে যায়। ওই দিন রাতেই ভুক্তভোগী ওই নারী বেতাগী থানায় সেলিমের বিরুদ্ধে তাঁকে ধর্ষণের অভিযোগে মামলা করেন। ওই মামলায় শুক্রবার বিকেলে থানার উপ পরিদর্শক (এসআই) হারুন অর রশিদের নেতৃত্বে সেলিমকে গ্রেপ্তার করা হয়।
বরগুনা জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক মাহবুবুল বারী আসলাম জানান, ধর্ষনের অভিযোগে গ্রেফতারকৃত আইনজীবি সেলিম হোসেন বরগুনা বারের সদস্য, অভিযোগ প্রমানিত হলে সাংগঠনিক ভাবে ব্যাবস্থা নেয়া হবে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ( ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, এক গৃহবধূ বৃহস্পতিবার রাতে থানায় এসে আইনজীবী সেলিম হোসেনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।










পাঠকের মন্তব্য