সরকারপক্ষীয় আইনজীবীর উদ্দেশ্যে হাইকোর্ট বলেছেন, দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন। মানবাধিকার সংগঠন ‘অধিকার’ সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের জামিনের বিরোধিতা করলে সরকারপক্ষীয় আইনজীবীর উদ্দেশ্যে এ মন্তব্য করেন হাইকোর্ট। জামিনের বিরোধিতা করায় উষ্মা প্রকাশ করে বিচারপতি মো: এমদাদুল হক আজাদের আদালত বলেন, দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন। পরে হাইকোর্ট শুভ্র এবং এলানের জামিন মঞ্জুর করেন।
মঙ্গলবার জামিন শুনানির শুরুতে আদিল-এলানের পক্ষে ডায়াসের সামনে দাঁড়ান সিনিয়র অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী। এসময় সরকারপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: রেজাউল করিমও দাঁড়িয়ে যান। তিনি বলেন, আমাদেরও বক্তব্য আছে। তখন আদালত বলেন, আসামির আইনজীবীদের আগে বলতে দিন। আপনি এখন লাফ দিয়ে উঠছেন কেন?
পরে এজে মোহাম্মদ আলী বলেন, তথ্য প্রযুক্তি আইনের মামলায় আসামিদের দুই বছরের সাজা দেয়া হয়েছে। ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আবারো জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম। তখন আদালত উষ্মা প্রকাশ করে তার উদ্দেশ্য করে বলেন, তাহলে তাদের ২ বছরের সাজা দিলেন কেন? যাবজ্জীবন দ- দিতে পারলেন না? একপর্যায়ে আদালত বলেন, দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন!
পরে আদালত ‘অধিকার’ সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে জামিন মঞ্জুর করেন। সেই সঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ স্থগিত করেন।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর তথ্য-প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলায় আদিলুর রহমান খান শ্রভ্র ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের দুই বছরের সশ্রম কারাদ-ের বিরুদ্ধে আপিল করা হয়। সেই সঙ্গে জামিনেরও আবেদন জানান। একই সঙ্গে সরকারপক্ষও তার শাস্তির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে আবেদন করেন।
প্রসঙ্গত গত ১৪ সেপ্টেম্বর ঢাকার মতিঝিলের শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেয়ার অভিযানে নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে মামলায় আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে রায় হয়। সেই সাথে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা এবং আরও ১ মাসের কারাদ- দেয়া হয়।
২০১৩ সালে দায়ের হওয়া এই মামলায় আদিলুর এবং সংগঠনটির পরিচালক নাসির দীর্ঘদিন জামিনে ছিলেন। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেয়ার ঘটনায় ৬১ জন নিহত হওয়ার কথা দাবি করেছিল অধিকার। তবে সরকারের পক্ষ থেকে এই সংখ্যাটি ১৩ বলে জানানো হয়। সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ওই বছরের ১০ জুন সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে সেটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
বিচারপতির মন্তব্যের বিষয়ে অ্যাটর্নি জেনারেল
‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’Ñ হাইকোর্ট বিভাগের বিচারপতির এমন মন্তব্য অসাংবিধানিক ও অসৌজন্যমূলক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বিচারপতির প্রতি পাল্টা প্রশ্ন রেখে বলেন, বিচার বিভাগ নিয়ে বহু চক্রান্ত রয়েছে। উনি (হাইকোর্টের বিচারক) কাকে লাভবান করতে এমন মন্তব্য করেছেন?
এর আগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় মানবাধিকার সংগঠন ‘অধিকার’র সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের জামিন মঞ্জুর করে আদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের দ- নিয়ে করা আপিল আবেদনটি শুনানির জন্য গ্রহণ করা হয়।
শুনানিতে সরকারপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করলে এতে উষ্মা প্রকাশ করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এমদাদুল হক আজাদ। একপর্যায়ে আদালত বলেন, দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন!










পাঠকের মন্তব্য