মৌলভীবাজার বর্ষিজোড়া এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া নাঈম হত্যা মামলার প্রধান আসামী নুরুল ইসলাম কে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ ।
জানাযায়, আসামি নুরুল ইসলাম সংবাদকর্মী নাম ভাঙ্গিয়ে দাপটের সাথে চলা ফেরা করতো। আরও জানাযায় নুরুল ইসলাম নামীয় ফেইসবুকে সে সাংবাদিক পরিচয় দিয়ে বহুল বিতর্কিত মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ ও চিনু রনজন তালুকদার এবং ফটো সাংবাদিক আব্দুল্লাহ’র সাথে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি ছবি পোস্ট করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে এখনো সে ছবি ভাইরাল। আবার অন্য এক পোস্ট এ শাপলা টিভির জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলাম বলে পোস্ট করে। তার ফেইসবুকে এমন পোস্ট দেখে সাংবাদিক মহল সহ বিভিন্ন মহলের কাছে এই পোষ্ট খুবই নিন্দনীয় হয়ে উঠেছে।
![]()
এভাবে ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে অপরাধ সংঘটনের প্রবণতা সম্প্রতি সারা দেশেই বেড়ে গেছে। এতে সাংবাদিকতার মতো একটি পেশার মর্যাদা হুমকির মুখে পড়েছে। বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন প্রকৃত পেশাদার সাংবাদিকরা।
সমাজে ‘সাংবাদিক’-এর গ্রহণযোগ্যতা বা বিভিন্ন স্থানে সহজ প্রবেশাধিকারের কারণে এর অপব্যবহারের প্রবণতা দীর্ঘদিন থেকেই চলে আসছে। রাজনৈতিক প্রভাব বৃদ্ধি, অনৈতিক সুযোগ-সুবিধা আদায়, অপরাধ ঢাকা দেওয়া ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য ‘সাংবাদিক’ পরিচয় ব্যবহার করা হচ্ছে।
সাংবাদিক’ নামধারী অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তির মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে পারলেই এই প্রতারণা রোধ করা সম্ভব। এ জন্য গণমাধ্যম ও নিরাপত্তা বাহিনীর উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন সচেতন মহল।










পাঠকের মন্তব্য