মৌলভীবাজার শহরের মাতারকাপন এলাকায় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আধুনিক দুইটি সাত তলা ভবনের শুভ সূচনা করেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে এ ভবনের শুভ সূচনার সময় উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী এলজিডি আহমেদ আব্দুল্লাহ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, পৌরসভা সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, চাঁদনিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার হোসেন।
![]()
জানাযায়, ২৭ কোটি ১৭ লক্ষ টাকার ব্যায়ে আবাসন ভবনের কাজ শুরু হয়েছে। দৃষ্টিনন্দন ভবনটিতে থাকবে আধুনিক লিফ্টসহ বসবাসের সকল সুবিধা। এতে ৯৬টি ফ্লাট থাকবে।










পাঠকের মন্তব্য