মৌলভীবাজারে অর্থনৈতিক শুমারির উদ্বোধন

বিশেষ প্রতিনিধিঃ

চতুর্থ বারের মতো অর্থনৈতিক শুমারি ২০২৪ এর তথ্য সংগ্রহ কার্যক্রম সারা দেশের ন্যায় মৌলভীবাজার জেলায় শুরু হয়েছে।

ছবি সংগ্রহ

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন তাঁর প্রতিষ্ঠানের তথ্য দিয়ে মৌলভীবাজার জেলার অর্থনৈতিক শুমারি ২০২৪ এর তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ইসরাইল হোসেন।

১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত এ শুমারির কার্যক্রম চলবে।

ছবি সংগ্রহ

এ সময় উপস্থিত ছিলেন, নন্দিনী দেব, উপপরিচালক জেলা পরিসংখ্যান অফিস, শেখ সিরাজুল ইসলাম সিরাজ (সদস্য সচিব মৌলভীবাজার প্রেসক্লাব), মোঃ মাহবুবুর রহমান রাহেল (সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক প্রেসক্লাব), মনিরুজ্জামান মনির (সম্পাদক মুক্তিবাণী), শংকর সূত্রধর, উপজেলা শুমারি সমন্বয়কারী, মো: আলী আকবর, জোনাল অফিসার, মৌলভীবাজার পৌরসভা,মো: শরীফ হোসাইন, তথ্য সংগ্রহকারী প্রমুখ।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও