আগামী ১৮ জানুয়ারী ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের প্রতিনিধি সম্মেলন ২০২৫ সফলকল্পে মৌলভীবাজার জেলা শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
![]()
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার শহরের বেড়িরপাড়স্থ ইসলামী ছাত্রসেনা জেলা কার্যালয়ে ছাত্রসেনা মৌলভীবাজার জেলা সভাপতি এস এম জায়েদ রেজা’র সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
![]()
সম্মেলনে যোগ দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলার সিনিয়র সহ-সভাপতি মুফতি মুজাহিদ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহান, সহ-সম্পাদক আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান কামরুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাবের আহমেদ, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, সদস্য কাওসার আহমেদ, সালেহ আহমদ, সুমন আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










পাঠকের মন্তব্য