কুয়েটে সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে : আসিফ মাহমুদ

ফাইল ছবি
ফাইল ছবি
মুক্তিবাণী অনলাইন ডেক্সঃ

লনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) হামলার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেছেন, জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবে যোগ দিয়ে এসব কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আপাতত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই জানিয়ে আসিফ মাহমুদ বলেন, আগে তাদের বিচার করতে। তিনি বলেন, আওয়ামী লীগের মতো দলকে নির্মূল করা উচিত।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কুয়েটে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন। বিভিন্ন ছবি ও ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে শিক্ষার্থীদের ওপর হামলা করতে দেখা গেছে।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও