আসন্ন শারদীয় দুর্গা পূজা-২০২৫ উদযাপন উপলক্ষে শ্রীমঙ্গল থানার আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
![]()
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
![]()
মত বিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো: আনিসুল রহমানে সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন (পিপিএম সেবা) সভায় পূজা উদযাপনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া পূজামণ্ডপে নিরাপত্তা, শৃঙ্খলা ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
![]()
এসময় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসলাম উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান,সাবেক সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী,যুগ্ম সম্পাদক তুহিন চৌধুরী,উপজেলা জামাতে ইসলামের সেক্রেটারি কামরুল ইসলাম,উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন,সাবেক পৌর কাউন্সিলর মীর এম এ সালাম,শ্রীমঙ্গল প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি সৈয়দ সালাউদ্দিন, এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক প্রীতম দাস,খেলাফত মজলিস উপজেলা সভাপতি মো.মোজাহিদু ইসলাম,পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য পলাশ দাস,পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি অজয় কুমার দেব,পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুমন রায়,উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাস,সিন্দুর খান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন,পৌরআহ্বায়ক প্রণব বৈদ্য প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
![]()
এ বছর শ্রীমঙ্গল উপজেলায় ১৭০টি পূজা মন্ডপে পূজা উদযাপন করা হবে।
![]()
সভায় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।











পাঠকের মন্তব্য