ডেভিল হান্ট-২ তে শেরপুরে ধরা পড়লেন ছাত্র আন্দোলনের আসামি

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
ডেক্স রিপোর্ট

দেশব্যাপী চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেইজ–২’ এর অংশ হিসেবে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলার সাধুহাটি এলাকা থেকে এ অভিযান চালানো হয়।

ছবি মুক্তিবাণী

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার সদর মডেল থানার অধীন শেরপুর ফাঁড়ি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে এমদাদ এহসান সুমন (৩৩) নামের অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপু কুমার দাস জানান, গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী আকিদুর রহমান সুহান (৩৫) বাদী হয়ে দায়ের করা একটি মামলার ৩২ নম্বর এজাহারনামার আসামি হিসেবে তদন্ত চলছিল।

পুলিশ ইনচার্জ আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনার জন্য এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অপরাধ ও অস্থিতিশীলতা দমনের লক্ষ্যে ‘ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর দ্বিতীয় ধাপে দেশের বিভিন্ন এলাকায় একাধিক অভিযান চালিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা হচ্ছে। মৌলভীবাজারের এই গ্রেফতার সেই ধারাবাহিকতাই সম্প্রতি হওয়া সর্বশেষ কার্যক্রম।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও