“পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে নিয়মবহির্ভূত আচরণের অভিযোগে মামলা”

বিশেষ প্রতিবেদকঃ

মৌলভীবাজারে থানায় ডেকে নির্যাতন ও মিথ্যা মামলায় জড়িত অভিযোগে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের, ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

ছবি মুক্তিবাণী

মৌলভীবাজারের মডেল থানার ওসি মোঃ সাইফুল ইসলাম ও এসআই মোঃ জাকির হোসেন রুবেলের বিরুদ্ধে থানায় ডেকে নিয়ে নির্যাতন ও মিথ্যা মামলা তৈরির অভিযোগ উঠেছে। কামরুল হাসান নাইওর নামে এক ব্যক্তি অভিযোগ করেন, গত ১৩ জানুয়ারি রাতে তাকে মোবাইল ফোনে থানায় ডেকে আনা হয়।

ছবি মুক্তিবাণী

ওসি সাইফুল ইসলাম তার শ্বশুরের জমি সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ না করতে বললে, তিনি অসম্মত জানালে তাকে গালে চড় মারেন এবং অশালীন ভাষায় গালাগালি করা হয়। তাকে হেনস্তা করে থানায় আটকে রাখা হয়। পরে, ১৪ জানুয়ারি রাতে তার শ্বশুরের চাচাতো ভাইয়ের ছেলে খলিল আহমদকে থানায় এনে আগের তারিখে সংঘটিত বলে দাবি করে একটি লিখিত অভিযোগ তৈরি করে আদালতে চালান দেওয়া হয়।

অথচ, কামরুল হাসান দাবি করেন, তিনি সেই সময় থানায় উপস্থিত ছিলেন, যা সিসি টিভি ও মোবাইল ফুটেজ দ্বারা প্রমাণিত। এরই প্রেক্ষিতে, বাদী কামরুল হাসান নাইওর মৌলভীবাজার ১নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নম্বর ৪০/২৬ দায়ের করেছেন। রবিবার রাতে কায়রান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে তিনি ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে এই অন্যায়ের প্রতিবাদ জানান এবং ন্যায়বিচারের দাবি তোলেন।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও