ট্রাম্পের হুঙ্কার, দু’দিনের মধ্যে হরমুজ না খুললে জ্বলবে ইরানের বিদ্যুৎকেন্দ্র

ফাইল ছবি
ফাইল ছবি
মুক্তিবাণী অনলাইন ডেক্স

স্থানীয় সময় শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দিলে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক পদক্ষেপ নেবে।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “এই মুহূর্ত থেকে ঠিক ৪৮ ঘণ্টার মধ্যে যদি ইরান কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের বড় বিদ্যুৎকেন্দ্রসহ একাধিক স্থাপনায় হামলা চালাবে এবং সেগুলো ধ্বংস করে দেবে।”

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েলের সঙ্গে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর পরপরই ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট।

বর্তমানে ইরান এই প্রণালী দিয়ে সীমিত সংখ্যক জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে। পাশাপাশি, হরমুজ দিয়ে যাওয়া জাহাজের ওপর শুল্ক আরোপের পরিকল্পনাও করছে বলে জানা গেছে।

এমন পরিস্থিতিতে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। দিনে যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করলেও রাতেই যুদ্ধ থামানোর ইঙ্গিত দেওয়ার বিষয়টি কূটনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই ধরনের কঠোর বক্তব্য একদিকে চাপ তৈরির কৌশল, অন্যদিকে দ্রুত সমাধানের পথ খোঁজার অংশ হতে পারে। তবে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা অনেকটাই নির্ভর করছে আগামী ৪৮ ঘণ্টার ওপর। তথ্যসূত্র : বিবিসি

মুক্তিবাণী

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও